চীনে পৌঁছেই লাল গালিচা ও গার্ড অব অনার পেলেন প্রধানমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
২৪ জুন ২০২৬ ৮:২৬ পিএম
চীনে পৌঁছেই লাল গালিচা ও গার্ড অব অনার পেলেন প্রধানমন্ত্রী

চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছে রাষ্ট্রীয় মর্যাদায় সংবর্ধিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে হাই-স্পিড ট্রেনে চড়ে রাজধানীতে আসেন তিনি। চৌমিং রেলওয়ে স্টেশনে তাকে লাল গালিচা এবং গার্ড অব অনার দিয়ে বরণ করে নেয় স্থানীয় কর্তৃপক্ষ।

স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী হেনদান দিয়ানয়ুতাই স্টেশনে পৌঁছালে তাদের ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হয়। চীনের কাস্টমস বিভাগের মন্ত্রী সুন মেইজুন তাদের স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রতিরক্ষা উপদেষ্টা জেনারেল (অব.) শামছুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

স্টেশন থেকে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাই গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। সফরের বাকি সময় বেইজিংয়ে অবস্থানকালে তিনি এবং তার সফরসঙ্গীরা এখানেই থাকবেন। এর আগে দালিয়ান থেকে বুলেট ট্রেনে করে তারা বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...