খাগড়াছড়িতে পৃথক সেনা অভিযান: এক সন্ত্রাসী নিহত, দুইজনের আত্মসমর্পণ
পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সশস্ত্র সন্ত্রাসী দমনে পৃথক অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় ঘটে যাওয়া গোলাগুলির ঘটনায় এক সশস্ত্র সদস্য নিহত হন। অপরদিকে, সেনাবাহিনীর উপস্থিতিতে আতঙ্কিত হয়ে দুই সদস্য নিজেদের আত্মসমর্পণ করেছেন। এ ঘটনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে সেনাবাহিনী।
জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় অভিযানে যায় সেনাবাহিনী। সেখানে উপস্থিত সন্ত্রাসীরা সেনাবাহিনীর ওপর গুলি চালালে দুপক্ষের মধ্যে ব্যাপক বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে ঘটনাস্থলেই এক সশস্ত্র সদস্যের মৃত্যু হয়। পরে অভিযান শেষে ওই এলাকা থেকে একে-৪৭ রাইফেল, একটি ম্যাগাজিন, একটি পাইপগান ও ২৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।
একই দিন দুপুর ২টায় পানছড়ি উপজেলার বরকলক এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। সেখানে কোনো গোলাগুলি না হলেও সশস্ত্র সংগঠনের দুই জন সদস্য নিজেদের আত্মসমর্পণ করেন। তাদের কাছ থেকে দুটি একে-৪৭ রাইফেল, দুটি ম্যাগাজিন এবং ১৩২ রাউন্ড গোলাবারুদ জব্দ করা হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, পাহাড়ের সার্বিক শান্তি ও জননিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসী দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মানুষের জানমাল রক্ষায় সেনাবাহিনী যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে বলেও জানানো হয়।
সম্পর্কিত খবর
মা মাছ রক্ষায় হালদায় অভিযান, জব্দ ৬ হাজার মিটার অবৈধ…
বজ্রপাতে মৃত্যুরোধে ১৫ জেলায় ৬ হাজারের বেশি বজ্রনিরোধক স্থাপনের উদ্যোগ
মোবাইল নেটওয়ার্কের মান উন্নয়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার: টেলিযোগাযোগমন্ত্রী
রাজধানীর খাল উদ্ধারে নৌবাহিনী, ৭ প্যাকেজের কাজে অনুমোদন
জুলাইতে মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের সম্ভাবনা
রাত ১টার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর

আরও পড়ুন

খাগড়াছড়িতে পৃথক সেনা অভিযান: এক সন্ত্রাসী নিহত, দুইজনের আত্মসমর্পণ
পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সশস্ত্র সন্ত্রাসী দমনে পৃথক অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় ঘটে যাওয়া গোলাগুলির ঘটনায় এক সশস্ত্র সদস্য নিহত হন। অপরদিকে, সেনাবাহিনীর উপস্থিতিতে আতঙ্কিত হয়ে দুই সদস্য নিজেদের আত্মসমর্পণ করেছেন। এ ঘটনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে সেনাবাহিনী।
জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় অভিযানে যায় সেনাবাহিনী। সেখানে উপস্থিত সন্ত্রাসীরা সেনাবাহিনীর ওপর গুলি চালালে দুপক্ষের মধ্যে ব্যাপক বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে ঘটনাস্থলেই এক সশস্ত্র সদস্যের মৃত্যু হয়। পরে অভিযান শেষে ওই এলাকা থেকে একে-৪৭ রাইফেল, একটি ম্যাগাজিন, একটি পাইপগান ও ২৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।
একই দিন দুপুর ২টায় পানছড়ি উপজেলার বরকলক এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। সেখানে কোনো গোলাগুলি না হলেও সশস্ত্র সংগঠনের দুই জন সদস্য নিজেদের আত্মসমর্পণ করেন। তাদের কাছ থেকে দুটি একে-৪৭ রাইফেল, দুটি ম্যাগাজিন এবং ১৩২ রাউন্ড গোলাবারুদ জব্দ করা হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, পাহাড়ের সার্বিক শান্তি ও জননিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসী দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মানুষের জানমাল রক্ষায় সেনাবাহিনী যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে বলেও জানানো হয়।
সম্পর্কিত খবর
মা মাছ রক্ষায় হালদায় অভিযান, জব্দ ৬ হাজার…
বজ্রপাতে মৃত্যুরোধে ১৫ জেলায় ৬ হাজারের বেশি বজ্রনিরোধক…
মোবাইল নেটওয়ার্কের মান উন্নয়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার:…
রাজধানীর খাল উদ্ধারে নৌবাহিনী, ৭ প্যাকেজের কাজে অনুমোদন
জুলাইতে মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের সম্ভাবনা
রাত ১টার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া…