মধ্যপ্রাচ্যের যুদ্ধে দেশে জ্বালানি সংকটের আশঙ্কা, কতটুকু মজুদ?

প্রাইম বার্তা অনলাইন
০১ এপ্রিল ২০২৬ ১:৫০ পিএম
মধ্যপ্রাচ্যের যুদ্ধে দেশে জ্বালানি সংকটের আশঙ্কা, কতটুকু মজুদ?

মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের প্রভাব এখন বাংলাদেশের জ্বালানি খাতেও। বিশ্ববাজারে অস্থিরতার মধ্যেই দেশের বিভিন্ন পাম্পে তেলের দীর্ঘ লাইন দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। সরকারের পক্ষ থেকে যদিও সংকট নেই বলে দাবি করা হচ্ছে, তবে মজুদের প্রকৃত পরিমাণ নিয়ে জনমনে প্রশ্ন থেকেই যাচ্ছে।

অপ্রতুল মজুদের গুজবে বিক্রেতা ও ক্রেতার মধ্যে বাকবিতণ্ডা এমনকি সংঘাতের ঘটনাও ঘটছে বিভিন্ন স্থানে। অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ইতোমধ্যে অভিযান শুরু করেছে প্রশাসন। প্রকৃতপক্ষে দেশের গোডাউনে পুরো বছরের চাহিদা মজুদ করার মতো সক্ষমতা না থাকায় নিয়মিত আমদানির ওপর ভর করেই সরবরাহ ব্যবস্থা চলছে।

বৈশ্বিক পরিস্থিতি সামলাতে গত মার্চ থেকেই সাশ্রয়ী নীতি গ্রহণ করেছে সরকার। জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, আগামী এপ্রিল মাসেও কোনো ধরনের সংকট তৈরি হবে না। আগের বছরের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখেই সরবরাহ অব্যাহত রাখার চেষ্টা করছে তারা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...