সন্ধ্যার আগেই ৪ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ো হাওয়ার সতর্কতা

প্রাইম বার্তা অনলাইন
০১ এপ্রিল ২০২৬ ১২:৪০ পিএম
সন্ধ্যার আগেই ৪ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ো হাওয়ার সতর্কতা

বুধবার জারি করা আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সাথে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড় আসতে পারে। সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই পূর্বাভাস কার্যকর থাকবে। এ কারণে ওই সব এলাকার সব নদী বন্দরকে ২ নম্বর দ্বয় নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

আকস্মিক এই আবহাওয়ার পরিবর্তনের কারণে ওই সব অঞ্চলের নদী অববাহিকায় চলাচলরত নৌযান এবং জনসাধারণকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে নিরাপদ আশ্রয়ের জন্য সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...