অস্বাস্থ্যকর ঢাকার বাতাস: বিশ্বে দূষণে অষ্টম অবস্থানে রাজধানী

প্রাইম বার্তা অনলাইন
০১ এপ্রিল ২০২৬ ১১:৩২ এএম
অস্বাস্থ্যকর ঢাকার বাতাস: বিশ্বে দূষণে অষ্টম অবস্থানে রাজধানী

বায়ুদূষণের ভয়াবহতায় বিশ্বজুড়ে আবারও শীর্ষ দশের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বুধবার (১ এপ্রিল) বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের (IQAir) সূচক অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত ১১৪টি শহরের মধ্যে ঢাকার অবস্থান অষ্টম। সংবেদনশীল বা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য রাজধানীর বর্তমান বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এদিকে তালিকার শীর্ষে থাকা থাইল্যান্ডের চিয়াং মাই শহরের একিউআই স্কোর ২৫০। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোর এবং চীনের সাংহাইয়ের স্কোর যথাক্রমে ১৬৩ ও ১৬০। এই সূচক নির্ধারণে পাঁচটি প্রধান দূষণের উপস্থিতি মাপা হয়—অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড এবং ওজোন।

বায়ুর গুণমান সূচক (একিউআই) অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর মাঝারি মানের পরিচায়ক হলেও ১০১ থেকে ১৫০ এর মধ্যে থাকলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে সাধারণ মানুষের জন্যও ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। আর ৩০১ এর বেশি হলে তা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে ‘বিপজ্জনক’ পর্যায়ে পৌঁছায়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...