আত্মসমর্পণ নয়, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহ প্রধানের
লেবাননে সংঘাত ছড়িয়ে পড়ার মধ্যে প্রথম প্রকাশ্য বক্তব্যে হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম জানিয়েছেন, তারা কখনো আত্মসমর্পণ করবে না। সোমবার এক টেলিভিশন ভাষণে তিনি স্পষ্ট জানান, ইসরায়েলের বিরুদ্ধে তাদের লড়াই চলবে এবং শেষ সীমা পর্যন্ত তারা এই সংঘাত মোকাবিলা করতে প্রস্তুত।
নাইম কাসেম অভিযোগ করেন, গত বছরের শেষ দিকের যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার চেষ্টা করেছিল তারা। কূটনৈতিক সমাধানেও তারা রাজি ছিলেন, কিন্তু ইসরায়েল চুক্তির কোনো শর্তই মানেনি। এমন পরিস্থিতিতে ধৈর্যের সীমা অতিক্রম করেছে হিজবুল্লাহ এবং তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে হলেও লড়াই চালিয়ে যাবেন বলে জানান তিনি।
পরিস্থিতি উত্তপ্ত হওয়ার প্রেক্ষাপটে সোমবার হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন হামলা চালায়। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে খবর প্রকাশিত হয়। জবাবে লেবাননের দক্ষিণে ব্যাপক বিমান হামলা এবং স্থলসেনা পাঠিয়েছে ইসরায়েল, যাতে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছেন।
সম্পর্কিত খবর
তেহরানে হামলার জবাবে ইসরাইলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: ইরানে মার্কিন হামলা, নিহত শতাধিক
তেহরানে ফের ইসরায়েলি হামলা, লক্ষ্য ইরানের সামরিক অবকাঠামো
ইরানের ৩৩টি বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের গুরুতর অভিযোগ
তেহরানে নতুন করে হামলা চালাল ইসরায়েল, শোনা গেল বিস্ফোরণের শব্দ

আরও পড়ুন

আত্মসমর্পণ নয়, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহ প্রধানের
লেবাননে সংঘাত ছড়িয়ে পড়ার মধ্যে প্রথম প্রকাশ্য বক্তব্যে হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম জানিয়েছেন, তারা কখনো আত্মসমর্পণ করবে না। সোমবার এক টেলিভিশন ভাষণে তিনি স্পষ্ট জানান, ইসরায়েলের বিরুদ্ধে তাদের লড়াই চলবে এবং শেষ সীমা পর্যন্ত তারা এই সংঘাত মোকাবিলা করতে প্রস্তুত।
নাইম কাসেম অভিযোগ করেন, গত বছরের শেষ দিকের যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার চেষ্টা করেছিল তারা। কূটনৈতিক সমাধানেও তারা রাজি ছিলেন, কিন্তু ইসরায়েল চুক্তির কোনো শর্তই মানেনি। এমন পরিস্থিতিতে ধৈর্যের সীমা অতিক্রম করেছে হিজবুল্লাহ এবং তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে হলেও লড়াই চালিয়ে যাবেন বলে জানান তিনি।
পরিস্থিতি উত্তপ্ত হওয়ার প্রেক্ষাপটে সোমবার হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন হামলা চালায়। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে খবর প্রকাশিত হয়। জবাবে লেবাননের দক্ষিণে ব্যাপক বিমান হামলা এবং স্থলসেনা পাঠিয়েছে ইসরায়েল, যাতে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছেন।
সম্পর্কিত খবর
তেহরানে হামলার জবাবে ইসরাইলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: ইরানে মার্কিন হামলা, নিহত শতাধিক
তেহরানে ফের ইসরায়েলি হামলা, লক্ষ্য ইরানের সামরিক অবকাঠামো
ইরানের ৩৩টি বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ যুক্তরাষ্ট্র ও…
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের গুরুতর অভিযোগ
তেহরানে নতুন করে হামলা চালাল ইসরায়েল, শোনা গেল…