পাংশায় বিএসটিআই’র অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অভিযান পরিচালনা করেছে। এ সময় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকেল ৪টায় পাংশা বাজার এলাকায় রাজবাড়ী জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
জানা যায়, কসমেটিকসের দোকানগুলোতে বিএসটিআই আইন মেনে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা তা যাচাই করা হয়। যাচাইকালে ‘মনির কসমেটিকস’ নামের একটি প্রতিষ্ঠান বিএসটিআই আইন অমান্য করে পণ্য বিক্রি করায় এর মালিককে সতর্কতামূলক ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ফলের দোকানসহ অন্যান্য প্রতিষ্ঠানের পরিবেশ এবং পণ্যের মূল্য স্থিতিশীল আছে কিনা তাও পর্যবেক্ষণ করা হয়। এ সময় ‘ঘোষ দধি ভাণ্ডার’-এর পরিবেশ নোংরা থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সতর্কতামূলক ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ খান।
তিনি বলেন, “অভিযানে আমরা বিএসটিআই আইন অনুযায়ী পণ্য বিক্রি করা হচ্ছে কিনা তা যাচাই করেছি। একটি কসমেটিকসের দোকানে আইন না মেনে পণ্য বিক্রি এবং একটি মিষ্টির দোকানের অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে।”
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সম্পর্কিত খবর
রাজবাড়ীতে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও করণীয় শীর্ষক…
ব্যক্তিগত উদ্যোগে রাজবাড়ী পৌরসভার ময়লা ও ড্রেন পরিষ্কার করছেন ছাত্রদল…
রাজবাড়ীর পাংশায় ৪ মাদকসেবীকে ৪৫ দিনের কারাদণ্ড, টাপেন্টাডলসহ গ্রেফতার ২
রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
রাজবাড়ী মাদকসহ নানা সমস্যায় জর্জরিত- সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ…
রাজবাড়ীতে প্রতিবন্ধী শিশুদের ‘স্বপ্নডানা’ বিদ্যালয়ের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী খৈয়ম

আরও পড়ুন

পাংশায় বিএসটিআই’র অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অভিযান পরিচালনা করেছে। এ সময় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকেল ৪টায় পাংশা বাজার এলাকায় রাজবাড়ী জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
জানা যায়, কসমেটিকসের দোকানগুলোতে বিএসটিআই আইন মেনে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা তা যাচাই করা হয়। যাচাইকালে ‘মনির কসমেটিকস’ নামের একটি প্রতিষ্ঠান বিএসটিআই আইন অমান্য করে পণ্য বিক্রি করায় এর মালিককে সতর্কতামূলক ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ফলের দোকানসহ অন্যান্য প্রতিষ্ঠানের পরিবেশ এবং পণ্যের মূল্য স্থিতিশীল আছে কিনা তাও পর্যবেক্ষণ করা হয়। এ সময় ‘ঘোষ দধি ভাণ্ডার’-এর পরিবেশ নোংরা থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সতর্কতামূলক ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ খান।
তিনি বলেন, “অভিযানে আমরা বিএসটিআই আইন অনুযায়ী পণ্য বিক্রি করা হচ্ছে কিনা তা যাচাই করেছি। একটি কসমেটিকসের দোকানে আইন না মেনে পণ্য বিক্রি এবং একটি মিষ্টির দোকানের অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে।”
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সম্পর্কিত খবর
রাজবাড়ীতে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও…
ব্যক্তিগত উদ্যোগে রাজবাড়ী পৌরসভার ময়লা ও ড্রেন পরিষ্কার…
রাজবাড়ীর পাংশায় ৪ মাদকসেবীকে ৪৫ দিনের কারাদণ্ড, টাপেন্টাডলসহ…
রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
রাজবাড়ী মাদকসহ নানা সমস্যায় জর্জরিত- সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী…
রাজবাড়ীতে প্রতিবন্ধী শিশুদের ‘স্বপ্নডানা’ বিদ্যালয়ের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী…