একসঙ্গে ১১ পুলিশ কর্মকর্তাকে বদলি করল পুলিশ সদর দপ্তর

প্রাইম বার্তা অনলাইন
০১ সেপ্টেম্বর ২০২৬ ১:২৩ এএম
একসঙ্গে ১১ পুলিশ কর্মকর্তাকে বদলি করল পুলিশ সদর দপ্তর

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে সোমবার (৩১ আগস্ট) অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এই আদেশে বিভিন্ন ইউনিট ও জেলার পুলিশ সুপারের কার্যালয়ে কর্মকর্তাদের নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

বদলিকৃত অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে টিডিএসের আরাফাতুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া এবং একই জেলার মো. ওবায়দুর রহমানকে হাইওয়ে পুলিশে পদায়ন করা হয়েছে। ময়মনসিংহের মাহফুজা খাতুনকে নেত্রকোনায়, চুয়াডাঙ্গার জামাল আল নাসেরকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং সিআইডির মো. রুহুল আমিন সরকারকে ডিএমপিতে বদলি করা হয়েছে। এছাড়া পুলিশ হেডকোয়ার্টার্সের এ এন এম সাইফুল আলম খাঁনকে মাগুরা সদর সার্কেলে, বরগুনার এফ এম ফয়সালকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে এবং ট্যুরিস্ট পুলিশের এ এইচ এম কামরুল ইসলামকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে পাঠানো হয়েছে।

সহকারী পুলিশ সুপার পদের তিন কর্মকর্তার মধ্যে ডিএমপির আবুসায়েম নয়নকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলে এবং ডিএমপির হাসান রাশেদ পরাগকে রাঙামাটির রাজস্থলী সার্কেলে বদলি করা হয়েছে। এছাড়া র‍্যাবের মো. আবু তাহেরকে ঢাকার টিডিএসে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...