ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্বিন্যাস হবে: ‘র’ প্রধানের সফর প্রসঙ্গে উপদেষ্টা
ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধানের ঢাকা সফর নিয়ে দেশে সৃষ্ট নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, চীন থেকে আসা এই কর্মকর্তা এটি একটি সূচিত সফর এবং বাংলাদেশের সংশ্লিষ্ট পক্ষের সাথে তিনি বৈঠক করবেন। সফর নিয়ে গোপনীয়তার কিছু নেই এবং প্রয়োজনে সরকার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পেশ করা হবে।
ডা. জাহেদ উর রহমান বলেন, প্রতিবেশী রাষ্ট্র পরিবর্তন করা সম্ভব নয়, এটি স্থায়ী ভৌগোলিক বাস্তবতা। ভারতের হাইকমিশনারও এমন মন্তব্য করেছেন। তাই বাংলাদেশকে ভারতের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তুলতে হবে। এর আগে বাংলাদেশের গোয়েন্দা প্রধানও ভারত সফর করেছেন। দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যোগাযোগ ও আলোচনা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।
তিনি আরও বলেন, সম্পর্কের এই পুনর্বিন্যাসের মানে হলো আগামী দিনে আর কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তিকে কেন্দ্র করে ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করা হবে না। বরং বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক স্থাপন করা হবে। অতীতে ভারতীয় কোনো সংস্থা যেভাবে কাজ করেছে, ভবিষ্যতে সেই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ মেনে নেবে না। নিরাপত্তা বিষয়ক আলোচনা হতে পারে, তবে তা দুই স্বাধীন ও সার্বভৌম দেশের মর্যাদার ভিত্তিতেই সম্পন্ন হবে।
সম্পর্কিত খবর
দুধে পানি মেশানোর অপরাধে উল্লাপাড়ায় দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার জরিমানা
গ্যাস-চিনিতে ধোঁকা: ফেনীতে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানের ৫৫ হাজার টাকা জরিমানা
আদালত হাজিরা শেষে শৌচাগার সুযোগে পালাল শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা
শতবর্ষ পেরিয়েও বলধা গার্ডেনে জীবন্ত রবীন্দ্রনাথের ‘ক্যামেলিয়া’-র স্মৃতি
শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় সাবান…
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/প্রশাসক ও সদস্যদের সাথে প্রতিমন্ত্রী নুরুল হক নূরের…

আরও পড়ুন

ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্বিন্যাস হবে: ‘র’ প্রধানের সফর প্রসঙ্গে উপদেষ্টা
ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধানের ঢাকা সফর নিয়ে দেশে সৃষ্ট নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, চীন থেকে আসা এই কর্মকর্তা এটি একটি সূচিত সফর এবং বাংলাদেশের সংশ্লিষ্ট পক্ষের সাথে তিনি বৈঠক করবেন। সফর নিয়ে গোপনীয়তার কিছু নেই এবং প্রয়োজনে সরকার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পেশ করা হবে।
ডা. জাহেদ উর রহমান বলেন, প্রতিবেশী রাষ্ট্র পরিবর্তন করা সম্ভব নয়, এটি স্থায়ী ভৌগোলিক বাস্তবতা। ভারতের হাইকমিশনারও এমন মন্তব্য করেছেন। তাই বাংলাদেশকে ভারতের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তুলতে হবে। এর আগে বাংলাদেশের গোয়েন্দা প্রধানও ভারত সফর করেছেন। দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যোগাযোগ ও আলোচনা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।
তিনি আরও বলেন, সম্পর্কের এই পুনর্বিন্যাসের মানে হলো আগামী দিনে আর কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তিকে কেন্দ্র করে ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করা হবে না। বরং বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক স্থাপন করা হবে। অতীতে ভারতীয় কোনো সংস্থা যেভাবে কাজ করেছে, ভবিষ্যতে সেই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ মেনে নেবে না। নিরাপত্তা বিষয়ক আলোচনা হতে পারে, তবে তা দুই স্বাধীন ও সার্বভৌম দেশের মর্যাদার ভিত্তিতেই সম্পন্ন হবে।
সম্পর্কিত খবর
দুধে পানি মেশানোর অপরাধে উল্লাপাড়ায় দুই প্রতিষ্ঠানকে ৩০…
গ্যাস-চিনিতে ধোঁকা: ফেনীতে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানের ৫৫ হাজার…
আদালত হাজিরা শেষে শৌচাগার সুযোগে পালাল শীর্ষ সন্ত্রাসী…
শতবর্ষ পেরিয়েও বলধা গার্ডেনে জীবন্ত রবীন্দ্রনাথের ‘ক্যামেলিয়া’-র স্মৃতি
শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৬ লাখ টাকার…
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/প্রশাসক ও সদস্যদের সাথে প্রতিমন্ত্রী নুরুল…