ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪, উদ্ধার বিপুল মাদক ও অস্ত্র
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিভিন্ন অপরাধে জড়িত থাকার সন্দেহে তাদের আটক করা হয়েছে এবং এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ও অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে সর্বোচ্চ ১৪৪ জনকে মিরপুর বিভাগে এবং সর্বনিম্ন ৭ জনকে গোয়েন্দা বিভাগের (ডিবি) মাধ্যমে গ্রেফতার করা হয়। এছাড়া মতিঝিল বিভাগে ৭২ জন, তেজগাঁও বিভাগে ৬৬ জন, ওয়ারীতে ৫৫ জন, গুলশানে ৪৭ জন, উত্তরায় ৪০ জন, লালবাগে ৩৯ জন এবং রমনায় ৩৪ জনকে আটক করে পুলিশ।
অভিযানে তাদের কাছ থেকে ২৯ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২২৫ পিস ইয়াবা, ৩৫ গ্রাম হেরোইন ও ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়া পুলিশ তাদের কাছ থেকে ২২ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১টি কেঁচি, ১টি চাকু, ১টি হ্যাক্সো ব্লেড এবং মাদক বিক্রির নগদ ৮ হাজার ৭৫০ টাকা জব্দ করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
সম্পর্কিত খবর
দুধে পানি মেশানোর অপরাধে উল্লাপাড়ায় দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার জরিমানা
গ্যাস-চিনিতে ধোঁকা: ফেনীতে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানের ৫৫ হাজার টাকা জরিমানা
আদালত হাজিরা শেষে শৌচাগার সুযোগে পালাল শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা
শতবর্ষ পেরিয়েও বলধা গার্ডেনে জীবন্ত রবীন্দ্রনাথের ‘ক্যামেলিয়া’-র স্মৃতি
শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় সাবান…
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/প্রশাসক ও সদস্যদের সাথে প্রতিমন্ত্রী নুরুল হক নূরের…

আরও পড়ুন

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪, উদ্ধার বিপুল মাদক ও অস্ত্র
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিভিন্ন অপরাধে জড়িত থাকার সন্দেহে তাদের আটক করা হয়েছে এবং এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ও অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে সর্বোচ্চ ১৪৪ জনকে মিরপুর বিভাগে এবং সর্বনিম্ন ৭ জনকে গোয়েন্দা বিভাগের (ডিবি) মাধ্যমে গ্রেফতার করা হয়। এছাড়া মতিঝিল বিভাগে ৭২ জন, তেজগাঁও বিভাগে ৬৬ জন, ওয়ারীতে ৫৫ জন, গুলশানে ৪৭ জন, উত্তরায় ৪০ জন, লালবাগে ৩৯ জন এবং রমনায় ৩৪ জনকে আটক করে পুলিশ।
অভিযানে তাদের কাছ থেকে ২৯ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২২৫ পিস ইয়াবা, ৩৫ গ্রাম হেরোইন ও ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়া পুলিশ তাদের কাছ থেকে ২২ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১টি কেঁচি, ১টি চাকু, ১টি হ্যাক্সো ব্লেড এবং মাদক বিক্রির নগদ ৮ হাজার ৭৫০ টাকা জব্দ করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
সম্পর্কিত খবর
দুধে পানি মেশানোর অপরাধে উল্লাপাড়ায় দুই প্রতিষ্ঠানকে ৩০…
গ্যাস-চিনিতে ধোঁকা: ফেনীতে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানের ৫৫ হাজার…
আদালত হাজিরা শেষে শৌচাগার সুযোগে পালাল শীর্ষ সন্ত্রাসী…
শতবর্ষ পেরিয়েও বলধা গার্ডেনে জীবন্ত রবীন্দ্রনাথের ‘ক্যামেলিয়া’-র স্মৃতি
শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৬ লাখ টাকার…
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/প্রশাসক ও সদস্যদের সাথে প্রতিমন্ত্রী নুরুল…