খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য: সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আনীত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জালিয়াতি ও আদালতে মিথ্যা সাক্ষ্য প্রদানের অভিযোগে সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।
বুধবার দুপুরে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সৈয়দ জগলুল পাশা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে গুলশান থানার বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলাসহ যাত্রাবাড়ীতে পারভেজ হত্যা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপারেশন ঈগল হান্ট এবং কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলা রয়েছে।
এছাড়াও ২০১৩ সালে বনানীতে বিএনপির কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে পথ অবরোধ করার ঘটনায় তার নাম জড়িত ছিল। ডিবি সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য: সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আনীত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জালিয়াতি ও আদালতে মিথ্যা সাক্ষ্য প্রদানের অভিযোগে সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।
বুধবার দুপুরে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সৈয়দ জগলুল পাশা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে গুলশান থানার বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলাসহ যাত্রাবাড়ীতে পারভেজ হত্যা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপারেশন ঈগল হান্ট এবং কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলা রয়েছে।
এছাড়াও ২০১৩ সালে বনানীতে বিএনপির কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে পথ অবরোধ করার ঘটনায় তার নাম জড়িত ছিল। ডিবি সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…