রাজধানীর তিন থানায় বিশেষ অভিযান, গ্রেফতার ৩৩
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর উত্তরা পশ্চিম, তুরাগ ও বংশাল থানা এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। এসব অভিযানে বিভিন্ন অপরাধের সাথে জড়িত সন্দেহে মোট ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, গত শনিবার (১৮ জুলাই) এই অভিযান পরিচালনা করা হয়। উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়েছে। তারা হলেন মো. তাহিন, মো. শাজাহান আকন্দ, মো. তুহিন হোসেন, মো. সায়িম হোসেন, ইমন, রকিবুল ইসলাম পবন, মো. হৃদয় মিয়া, রহমত উল্লাহ, মো. জয়, মো. ফরহাদ হোসেন, মো. টিটু মিয়া, মো. মামুন, মো. হাসান, মো. বিপ্লব ও মো. বাহার উদ্দিন। একইসময় তুরাগ থানা এলাকায় অভিযানে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন মো. বকুল মিয়া, মো. নুরুজ্জামান, মো. আনিছুর রহমান, মামুনুর রশিদ, মো. হোসেন, সোহরাব, মো. হৃদয়, মো. আল-আমিন, সোহেল আহম্মদ, নিজাম উদ্দিন খোকন ও আব্দুল ওয়াহাব।
এছাড়া বংশাল থানার অভিযানে ৭ জনকে আটক করা হয়েছে। তারা হলেন মো. শামসু, মো. আবুল হোসেন, সাদেকুর রহমান, মো. রায়হান ইসলাম সেজান, মো. সুমন, মো. রুবেল ও মাহাবুব হাসান সুজাল। গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িতরা রয়েছেন বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

