পটিয়ার খানকাহ থেকে উদ্ধার ১২টি পদ্মগোখরার ডিম
চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি খানকাহ শরিফ থেকে বিষধর পদ্মগোখরা সাপের ১২টি ডিম উদ্ধার করেছে স্নেক রেসকিউ টিম। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের নতুন পুকুরপাড় চিশতীয়া খানকাহ শরিফ এলাকা থেকে এই ডিমগুলো সফলভাবে উদ্ধার করা হয়। তবে উদ্ধার অভিযানে মা সাপটি পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সাধারণ হাঁস-মুরগির ডিমের চেয়ে আকারে বড় ও ভিন্ন ধরনের হওয়ায় স্থানীয়দের মনে সন্দেহ ও কৌতূহল সৃষ্টি হয়। শুরুতে কিছু মানুষ ডিমগুলো নষ্ট করার উদ্যোগ নিলেও সচেতন যুবকদের হস্তক্ষেপে বন বিভাগে খবর দেওয়া হয়। খানকাহ পরিচালনা কমিটির সভাপতি সেলিম উল্লাহ জানান, সোমবার রাতে ওই এলাকায় একটি সাপ দেখা গেলে রেসকিউ টিমকে খবর দেওয়া হয় এবং পরে তারা ১২টি ডিম উদ্ধার করেন।
চট্টগ্রাম স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সিনিয়র রেসকিউয়ার মো. নাঈম উদ্দিন বিজয় ধারণা করছেন, ডিম উদ্ধারের সময় মা সাপটি সম্ভবত খাবারের সন্ধানে বাইরে থাকায় তাকে পাওয়া যায়নি। এছাড়া তিনি বন্যপ্রাণী সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, সাপ পরিবেশের বন্ধু এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। তাই সাপ বা ডিম দেখলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা উদ্ধারকারী দলকে জানানোর অনুরোধ জানান তিনি।
সম্পর্কিত খবর
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের শুভেচ্ছা
যাত্রাবাড়ী থানা হাজত থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে গ্রেফতার
পটিয়ায় এক রাতে পাশাপাশি বাড়ি থেকে চুরি দুই অটোরিকশা
স্ত্রীর সাবেক স্বামীর সঙ্গে গোপন প্রণয়, কুপিয়ে আহত করা হলো…
ডিগ্রি নয়, মানুষ হতে হলে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি…
পটিয়ায় রাতের অন্ধকারে অটোরিকশা চুরি, দুশ্চিন্তায় চালকরা

পটিয়ার খানকাহ থেকে উদ্ধার ১২টি পদ্মগোখরার ডিম
চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি খানকাহ শরিফ থেকে বিষধর পদ্মগোখরা সাপের ১২টি ডিম উদ্ধার করেছে স্নেক রেসকিউ টিম। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের নতুন পুকুরপাড় চিশতীয়া খানকাহ শরিফ এলাকা থেকে এই ডিমগুলো সফলভাবে উদ্ধার করা হয়। তবে উদ্ধার অভিযানে মা সাপটি পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সাধারণ হাঁস-মুরগির ডিমের চেয়ে আকারে বড় ও ভিন্ন ধরনের হওয়ায় স্থানীয়দের মনে সন্দেহ ও কৌতূহল সৃষ্টি হয়। শুরুতে কিছু মানুষ ডিমগুলো নষ্ট করার উদ্যোগ নিলেও সচেতন যুবকদের হস্তক্ষেপে বন বিভাগে খবর দেওয়া হয়। খানকাহ পরিচালনা কমিটির সভাপতি সেলিম উল্লাহ জানান, সোমবার রাতে ওই এলাকায় একটি সাপ দেখা গেলে রেসকিউ টিমকে খবর দেওয়া হয় এবং পরে তারা ১২টি ডিম উদ্ধার করেন।
চট্টগ্রাম স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সিনিয়র রেসকিউয়ার মো. নাঈম উদ্দিন বিজয় ধারণা করছেন, ডিম উদ্ধারের সময় মা সাপটি সম্ভবত খাবারের সন্ধানে বাইরে থাকায় তাকে পাওয়া যায়নি। এছাড়া তিনি বন্যপ্রাণী সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, সাপ পরিবেশের বন্ধু এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। তাই সাপ বা ডিম দেখলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা উদ্ধারকারী দলকে জানানোর অনুরোধ জানান তিনি।
সম্পর্কিত খবর
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুলকে পুতিনসহ ৭…
যাত্রাবাড়ী থানা হাজত থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে…
পটিয়ায় এক রাতে পাশাপাশি বাড়ি থেকে চুরি দুই…
স্ত্রীর সাবেক স্বামীর সঙ্গে গোপন প্রণয়, কুপিয়ে আহত…
ডিগ্রি নয়, মানুষ হতে হলে মূল্যবোধ ও দেশপ্রেম…