সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান: দুই লাখ শিশুর জন্য বিনামূল্যে স্কুল পোশাক

জাতীয় সংসদ অধিবেশনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস প্রদানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) সংসদে সদস্যদের প্রশ্নের জবাবে তিনি এই সুখবর দেন। এছাড়াও তিনি চলতি বর্ষা মৌসুমে দেড় কোটি বিভিন্ন প্রজাতির চারা রোপণের কথাও জানিয়েছেন।
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ নিয়ে কোনো ধরনের মূল্যস্ফীতির শঙ্কা নেই বলে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর মতে, এই কার্ডগুলো বরং প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনীতি সচল রাখতে সহায়তা করবে। তিনি আরও জানান, আগামী তিন মাসে আরও ৩০ হাজার এবং পরবর্তী চার বছরে চার কোটি পরিবারের মাঝে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
সংসদের বুধবারের কার্যসূচিতে প্রধানমন্ত্রীর জন্য ৩০ মিনিট সময় বরাদ্দ ছিল। নির্ধারিত এই সময়ের মধ্যে তিনি সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। এর আগে সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট দিনে প্রশ্নোত্তর পর্ব আয়োজনের প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল।
সম্পর্কিত খবর
গুলিস্তানে উচ্ছেদ অভিযান: সরলেও স্থাপনা রেখে দখলে হকাররা
বিদেশে যেতে চান? সহজ শর্তে মিলছে ১০ লাখ টাকা পর্যন্ত…
পাইপলাইনে দেশে এলো ভারত থেকে আমদানি করা আরও ৭ হাজার…
পাবনা-রাজবাড়িসহ চার জেলায় নতুন ডিসি, আদেশ জারি
ফ্যামিলি কার্ডের টাকা পাচার হবে না, ঘুরে আসবে স্থানীয় বাজারে:…
সংসদে ইশতেহার বাস্তবায়নে ৫ বছরের রূপরেখা ও সাফল্যের হিসাব দিলেন…

আরও পড়ুন