স্বস্তি ফিরেছে মিরপুর-১০-এ, দখলমুক্ত রাখতে আজ ডিএনসিসির বৈঠক

রাজধানীর অন্যতম ব্যস্ততম মিরপুর-১০ এলাকায় ফিরেছে প্রাণচাঞ্চল্য। আগে হকারদের দখলে থাকা ফুটপাত ও সড়ক এখন পরিষ্কার হওয়ায় পথচারীদের মাঝে দেখা দিয়েছে স্বস্তি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) টানা অভিযানের পর এই এলাকার চেহারা বদলে গেছে, কমেছে যানজট ও বিশৃঙ্খলা।
একসময় পথচারীদের হাঁটার জায়গা ছিল না, এখন তারা নিঃশঙ্কে চলাফেরা করতে পারছেন। স্থানীয় বাসিন্দা রাশেদা খাতুন জানান, আগের সেই ধাক্কাধাক্কি ও হাকডাক আর নেই। মনির হোসেন নামের আরেক পথচারী বলেন, এই ব্যবস্থা স্থায়ী হলে এলাকার চিত্রই বদলে যাবে। তবে অনেকের আশঙ্কা, নিয়মিত তদারকি না থাকলে আবার পুরনো বিশৃঙ্খলা ফিরে আসতে পারে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে এগিয়ে এসেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মিরপুর-১০ থেকে ১ পর্যন্ত ফুটপাত দখলমুক্ত রাখতে আজ বৃহস্পতিবার বিকেলে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে মুকুল ফৌজ মাঠে ৪টায় এই সভা অনুষ্ঠিত হবে। এতে হকারদের পুনর্বাসন এবং ফুটপাত দখলমুক্ত রাখার উপায় নিয়ে আলোচনা হবে।
সম্পর্কিত খবর
ইরান যুদ্ধ থেকে পালার পথ খুঁজছেন ট্রাম্প: জলিল রহিমি
এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা আসছে বৃহস্পতিবার
চার জেলার ডিসি প্রত্যাহার: জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলো
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান: দুই লাখ শিশুর জন্য বিনামূল্যে স্কুল…
সংসদে প্রথমবার প্রশ্নোত্তরে তারেক রহমান, বরাদ্দ ৩০ মিনিট
সচিবালয়ে বদলির মহোৎসব, প্রভাবখাটানোতে ব্যস্ত শতাধিক তদবিরকারী

আরও পড়ুন

স্বস্তি ফিরেছে মিরপুর-১০-এ, দখলমুক্ত রাখতে আজ ডিএনসিসির বৈঠক

রাজধানীর অন্যতম ব্যস্ততম মিরপুর-১০ এলাকায় ফিরেছে প্রাণচাঞ্চল্য। আগে হকারদের দখলে থাকা ফুটপাত ও সড়ক এখন পরিষ্কার হওয়ায় পথচারীদের মাঝে দেখা দিয়েছে স্বস্তি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) টানা অভিযানের পর এই এলাকার চেহারা বদলে গেছে, কমেছে যানজট ও বিশৃঙ্খলা।
একসময় পথচারীদের হাঁটার জায়গা ছিল না, এখন তারা নিঃশঙ্কে চলাফেরা করতে পারছেন। স্থানীয় বাসিন্দা রাশেদা খাতুন জানান, আগের সেই ধাক্কাধাক্কি ও হাকডাক আর নেই। মনির হোসেন নামের আরেক পথচারী বলেন, এই ব্যবস্থা স্থায়ী হলে এলাকার চিত্রই বদলে যাবে। তবে অনেকের আশঙ্কা, নিয়মিত তদারকি না থাকলে আবার পুরনো বিশৃঙ্খলা ফিরে আসতে পারে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে এগিয়ে এসেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মিরপুর-১০ থেকে ১ পর্যন্ত ফুটপাত দখলমুক্ত রাখতে আজ বৃহস্পতিবার বিকেলে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে মুকুল ফৌজ মাঠে ৪টায় এই সভা অনুষ্ঠিত হবে। এতে হকারদের পুনর্বাসন এবং ফুটপাত দখলমুক্ত রাখার উপায় নিয়ে আলোচনা হবে।
সম্পর্কিত খবর
ইরান যুদ্ধ থেকে পালার পথ খুঁজছেন ট্রাম্প: জলিল…
এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা আসছে বৃহস্পতিবার
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান: দুই লাখ শিশুর জন্য…