সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদের থাকার ইঙ্গিত চিফ হুইপের

জাতীয় সংসদের কার্যকারিতা বাড়াতে সংবিধান সংশোধনের ওপর গুরুত্বারোপ করেছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মণি। তিনি জানিয়েছেন, এ লক্ষ্যে অচিরেই একটি কমিটি গঠন করা হবে, যেখানে সরকার ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
বুধবার (১ এপ্রিল) সংসদ ভবনে সংসদীয় কমিটির তৃতীয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। নুরুল ইসলাম মণি বলেন, সংবিধান সংশোধন কমিটির সদস্য সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি। তবে সবার অংশগ্রহণ নিশ্চিত করেই এই কমিটি গঠন করা হবে।
তিনি আরও বলেন, সংসদকে কার্যকর করতে হলে সংবিধান সংশোধন অপরিহার্য। সরকার এ বিষয়ে সদিচ্ছাপ্রদর্শন করছে এবং বিরোধী দলকেও এই প্রক্রিয়ায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে। দেশের মঙ্গলের জন্য সরকার যা কিছু করার প্রয়োজন তাই করবে বলেও জানান তিনি।
সম্পর্কিত খবর
জ্বালানি তেলের মজুদ নিয়ে শঙ্কা, কতদিন চলবে দেশের সরবরাহ
ইরান যুদ্ধ থেকে পালার পথ খুঁজছেন ট্রাম্প: জলিল রহিমি
এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা আসছে বৃহস্পতিবার
চার জেলার ডিসি প্রত্যাহার: জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলো
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান: দুই লাখ শিশুর জন্য বিনামূল্যে স্কুল…
সংসদে প্রথমবার প্রশ্নোত্তরে তারেক রহমান, বরাদ্দ ৩০ মিনিট

আরও পড়ুন

সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদের থাকার ইঙ্গিত চিফ হুইপের

জাতীয় সংসদের কার্যকারিতা বাড়াতে সংবিধান সংশোধনের ওপর গুরুত্বারোপ করেছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মণি। তিনি জানিয়েছেন, এ লক্ষ্যে অচিরেই একটি কমিটি গঠন করা হবে, যেখানে সরকার ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
বুধবার (১ এপ্রিল) সংসদ ভবনে সংসদীয় কমিটির তৃতীয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। নুরুল ইসলাম মণি বলেন, সংবিধান সংশোধন কমিটির সদস্য সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি। তবে সবার অংশগ্রহণ নিশ্চিত করেই এই কমিটি গঠন করা হবে।
তিনি আরও বলেন, সংসদকে কার্যকর করতে হলে সংবিধান সংশোধন অপরিহার্য। সরকার এ বিষয়ে সদিচ্ছাপ্রদর্শন করছে এবং বিরোধী দলকেও এই প্রক্রিয়ায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে। দেশের মঙ্গলের জন্য সরকার যা কিছু করার প্রয়োজন তাই করবে বলেও জানান তিনি।
সম্পর্কিত খবর
জ্বালানি তেলের মজুদ নিয়ে শঙ্কা, কতদিন চলবে দেশের…
ইরান যুদ্ধ থেকে পালার পথ খুঁজছেন ট্রাম্প: জলিল…
এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা আসছে বৃহস্পতিবার
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান: দুই লাখ শিশুর জন্য…