আন্তর্জাতিক রাজনীতিতে জ্বালানি সংকট, মব কালচার বরদাস্ত নয়: মন্ত্রী
ঠাকুরগাঁওয়ের রায়পুরে এক জনসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের কারণেই মূলত বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে এবং এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। সোমবার (২৩ মার্চ) নেহা নদীর পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এই সংকট মোকাবিলায় সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, বিশেষ কোনো দলে ভোট দিলেই বেহেশত লাভ হবে— এটি মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা মাত্র। পরকালের মুক্তির জন্য সৎ জীবনযাপন ও সঠিক কর্মের বিকল্প নেই।
সমাজে চলমান গণপিটুনি বা মব কালচার বন্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা জানান তিনি। আইন নিজের হাতে তুলে নেওয়া বা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কাউকে ছাড়া দেওয়া হবে না। এ সময় তিনি উন্নয়ন কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের সতর্ক করে বলেন, নদী বা খাল খনন প্রকল্পে অনিয়ম বা দুর্নীতি হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
রাজধানীতে ডিএমপির অভিযান: গ্রেফতার ৪৮৫, মামলা ৫০টি
তনু হত্যা: জামিন স্থগিত, আত্মসমর্পণ না করায় গ্রেফতার হাফিজুর
সকালের বৃষ্টিতে ঢাকার বাতাসের মান সহনীয় পর্যায়ে
শেকৃবি ক্যাম্পাসে সাইবার প্রতারণা, শিক্ষার্থীদের লাখ টাকা লুট
স্ত্রীর সঙ্গে অভিমানে সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা
বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসনে নির্মিত ১০০ ঘর হস্তান্তর রোববার

আরও পড়ুন

তনু হত্যা: জামিন স্থগিত, আত্মসমর্পণ না করায় গ্রেফতার…