গভীর রাতে শাহজালাল বিমানবন্দরে অতর্কিত পরিদর্শনে প্রতিমন্ত্রী
বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন করেছেন। রোববার মধ্যরাতে এই পরিদর্শন চালিয়ে তিনি বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন। কর্মকর্তারা প্রতিমন্ত্রীকে বিমানবন্দরের চলমান কার্যক্রম ও উন্নয়নমূলক কাজ সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। এছাড়াও প্রতিমন্ত্রী বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীদের সাথে কথা বলেন এবং তাদের সেবা ও নিরাপত্তা বিষয়ক অভিজ্ঞতা সম্পর্কে জানেন।
পরিদর্শনকালে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি যাত্রীসেবার মান আরও উন্নত করতে এবং বিমানবন্দরের ব্যবস্থাপনা আধুনিকায়নের ওপর জোর দেন। শেষে তিনি সন্তোষ প্রকাশ করে বিমানবন্দরকে যাত্রীবান্ধব করে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এম রশিদুজ্জামান মিল্লাত বেবিচক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় যাত্রী সেবা হযরত শাহজালাল বিমানবন্দর
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

গভীর রাতে শাহজালাল বিমানবন্দরে অতর্কিত পরিদর্শনে প্রতিমন্ত্রী
বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন করেছেন। রোববার মধ্যরাতে এই পরিদর্শন চালিয়ে তিনি বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন। কর্মকর্তারা প্রতিমন্ত্রীকে বিমানবন্দরের চলমান কার্যক্রম ও উন্নয়নমূলক কাজ সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। এছাড়াও প্রতিমন্ত্রী বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীদের সাথে কথা বলেন এবং তাদের সেবা ও নিরাপত্তা বিষয়ক অভিজ্ঞতা সম্পর্কে জানেন।
পরিদর্শনকালে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি যাত্রীসেবার মান আরও উন্নত করতে এবং বিমানবন্দরের ব্যবস্থাপনা আধুনিকায়নের ওপর জোর দেন। শেষে তিনি সন্তোষ প্রকাশ করে বিমানবন্দরকে যাত্রীবান্ধব করে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…