কিশোর গ্যাং দমনে মাঠে পুলিশ, চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় আটক ২১৪

প্রাইম বার্তা অনলাইন
০১ অক্টোবর ২০২৬ ২:৪৮ পিএম
কিশোর গ্যাং দমনে মাঠে পুলিশ, চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় আটক ২১৪

কিশোর গ্যাংের উৎপাত দমনে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলা জুড়ে পুলিশের বিশেষ অভিযানে মাত্র ২৪ ঘণ্টায় ২১৪ জনকে আটক করা হয়েছে। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনভর পরিচালিত এই অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

রেঞ্জ পুলিশের প্রদত্ত তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ৬৮ জন আটক হয়েছেন নোয়াখালীতে। এরপর রয়েছেন চট্টগ্রামে ৫৭ জন, কক্সবাজারে ৪৪ জন, চাঁদপুরে ১৮ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ জন, ফেনীতে ৪ জন, রাঙ্গামাটিতে ৪ জন, কুমিল্লায় ৩ জন এবং লক্ষ্মীপুরে ২ জন।

আটক হওয়া ২১৪ জনের মধ্যে ১৮৬ জনকে মুচলেকা নিয়ে অভিভাবক বা স্বজনের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে। অবশিষ্ট ২৮ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, কিশোর অপরাধ প্রতিরোধ, জনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কিশোর গ্যাংবিরোধী এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...