গোপন চেম্বারে ৪০ হাজার ইয়াবা, হানিফ বাসের চালক-হেলপার গ্রেপ্তার
চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে হানিফ পরিবহনের একটি ঢাকাগামী বাস থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে। শুক্রবার দিনগত গভীর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার মুজাফরাবাদ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রামেশ্বর দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে বাসটিতে তল্লাশি করা হয়। এসময় ব্যাটারি বক্সের পাশে বিশেষ কৌশলে নির্মিত গোপন চেম্বার থেকে বিপুল পরিমাণ ইয়াবা বের করা হয়।
জানা যায়, চেম্বারটি এমনভাবে তৈরি করা হয়েছিল যে সাধারণ তল্লাশিতে তা সহজে ধরা পড়ার সম্ভাবনা ছিল না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য মেলে, দীর্ঘদিন ধরে ওই বাসটি ব্যবহৃত হচ্ছিল কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় ইয়াবা পাচারের কাজে।
আটক চালক মো. হোসেন (৪৬) হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের বাসিন্দা। হেলপার মো. পারভেজ মিয়ার আদি বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলায়, তবে তিনি বর্তমানে চট্টগ্রামের রাউজানে বসবাস করছেন। জিজ্ঞাসাবাদ শেষে আটক দুজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
সম্পর্কিত খবর
রাজধানীর পাঁচ থানা এলাকায় ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৫১ জন
ফটিকছড়িতে ডেভিড ইমন-কালা মোবারকের সহযোগী শুটার ডাবা হারুন আটক
মতিঝিল বিভাগের অপরাধপ্রবণ এলাকায় ব্যাপক অভিযানে ৭২ গ্রেফতার
কোকেন কাণ্ডে গ্রেফতার যিনি ভাড়া করেছিলেন ৬৩ বিদেশির আটতলা ভবন
লোহাগাড়ায় আইসক্রিম কারখানা বন্ধ, মালিককে ১৫ হাজার টাকা জরিমানা
ডেঙ্গু ঠেকাতে ডিএনসিসির দিনব্যাপী অভিযান, লার্ভায় দোকানিকে জরিমানা

আরও পড়ুন

গোপন চেম্বারে ৪০ হাজার ইয়াবা, হানিফ বাসের চালক-হেলপার গ্রেপ্তার
চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে হানিফ পরিবহনের একটি ঢাকাগামী বাস থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে। শুক্রবার দিনগত গভীর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার মুজাফরাবাদ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রামেশ্বর দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে বাসটিতে তল্লাশি করা হয়। এসময় ব্যাটারি বক্সের পাশে বিশেষ কৌশলে নির্মিত গোপন চেম্বার থেকে বিপুল পরিমাণ ইয়াবা বের করা হয়।
জানা যায়, চেম্বারটি এমনভাবে তৈরি করা হয়েছিল যে সাধারণ তল্লাশিতে তা সহজে ধরা পড়ার সম্ভাবনা ছিল না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য মেলে, দীর্ঘদিন ধরে ওই বাসটি ব্যবহৃত হচ্ছিল কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় ইয়াবা পাচারের কাজে।
আটক চালক মো. হোসেন (৪৬) হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের বাসিন্দা। হেলপার মো. পারভেজ মিয়ার আদি বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলায়, তবে তিনি বর্তমানে চট্টগ্রামের রাউজানে বসবাস করছেন। জিজ্ঞাসাবাদ শেষে আটক দুজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
সম্পর্কিত খবর
রাজধানীর পাঁচ থানা এলাকায় ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার…
ফটিকছড়িতে ডেভিড ইমন-কালা মোবারকের সহযোগী শুটার ডাবা হারুন…
মতিঝিল বিভাগের অপরাধপ্রবণ এলাকায় ব্যাপক অভিযানে ৭২ গ্রেফতার
কোকেন কাণ্ডে গ্রেফতার যিনি ভাড়া করেছিলেন ৬৩ বিদেশির…
লোহাগাড়ায় আইসক্রিম কারখানা বন্ধ, মালিককে ১৫ হাজার টাকা…