সুগন্ধা সৈকতে বালুয়াড়ি ভরাট: টিআইবির গভীর উদ্বেগ ও পুনর্বিবেচনার আহ্বান
কক্সবাজারের পরিবেশগতভাবে সংবেদনশীল সুগন্ধা-কলাতলী সৈকতের বালুয়াড়ি ভরাট করে সড়ক ও শহর রক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পটি পরিবেশ ও জলবায়ুর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
ড. ইফতেখারুজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে প্রাকৃতিক উপকূলীয় প্রতিবেশব্যবস্থা ধ্বংস করে উন্নয়ন কাজ পরিচালনা দীর্ঘমেয়াদে জনস্বার্থের পরিপন্থী হবে। তিনি বলেন, জাইকার নিজস্ব গাইডলাইন অনুযায়ী পরিবেশগত ও সামাজিক ঝুঁকি এড়ানোর পাশাপাশি বিকল্প ব্যবস্থা বিবেচনা এবং স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
টিআইবি এই প্রকল্পের পরিবেশগত প্রভাব যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে কি না তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। এছাড়া জাপান ও বাংলাদেশের জলবায়ু ও জীববৈচিত্র্য সংরক্ষণ সংক্রান্ত আন্তর্জাতিক অঙ্গীকারের কথা মাথায় রেখে এই যৌথ উদ্যোগ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সম্পর্কিত খবর
মক্কা চুক্তি নিয়ে ঝুঁকি নেই, শান্তির সম্ভাবনা দেখছে বাংলাদেশ
গুম তদন্তে স্বাধীন কমিশন চেয়ে স্পিকারের কাছে কমিটির স্মারকলিপি
ই-কমার্সে চার হাজার কোটির প্রতারণা, শৃঙ্খলা ফেরাতে সরকারের ৩ পদক্ষেপ
ছেলে পরীক্ষার হলে যায় বাবার গুমের খবর শুনে, স্ত্রীর আবেগঘন…
মেয়াদ বাড়িয়ে ভেজাল দুধ বিক্রি, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪…
দেশের ১৪৯৮ স্পট নিয়ে নতুন পর্যটন মহাপরিকল্পনা ও নীতিমালা প্রণয়ন

আরও পড়ুন

সুগন্ধা সৈকতে বালুয়াড়ি ভরাট: টিআইবির গভীর উদ্বেগ ও পুনর্বিবেচনার আহ্বান
কক্সবাজারের পরিবেশগতভাবে সংবেদনশীল সুগন্ধা-কলাতলী সৈকতের বালুয়াড়ি ভরাট করে সড়ক ও শহর রক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পটি পরিবেশ ও জলবায়ুর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
ড. ইফতেখারুজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে প্রাকৃতিক উপকূলীয় প্রতিবেশব্যবস্থা ধ্বংস করে উন্নয়ন কাজ পরিচালনা দীর্ঘমেয়াদে জনস্বার্থের পরিপন্থী হবে। তিনি বলেন, জাইকার নিজস্ব গাইডলাইন অনুযায়ী পরিবেশগত ও সামাজিক ঝুঁকি এড়ানোর পাশাপাশি বিকল্প ব্যবস্থা বিবেচনা এবং স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
টিআইবি এই প্রকল্পের পরিবেশগত প্রভাব যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে কি না তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। এছাড়া জাপান ও বাংলাদেশের জলবায়ু ও জীববৈচিত্র্য সংরক্ষণ সংক্রান্ত আন্তর্জাতিক অঙ্গীকারের কথা মাথায় রেখে এই যৌথ উদ্যোগ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সম্পর্কিত খবর
মক্কা চুক্তি নিয়ে ঝুঁকি নেই, শান্তির সম্ভাবনা দেখছে…
গুম তদন্তে স্বাধীন কমিশন চেয়ে স্পিকারের কাছে কমিটির…
ই-কমার্সে চার হাজার কোটির প্রতারণা, শৃঙ্খলা ফেরাতে সরকারের…
ছেলে পরীক্ষার হলে যায় বাবার গুমের খবর শুনে,…
মেয়াদ বাড়িয়ে ভেজাল দুধ বিক্রি, চিটাগাং ডেইরি ফুডকে…
দেশের ১৪৯৮ স্পট নিয়ে নতুন পর্যটন মহাপরিকল্পনা ও…