শ্যামপুরে দ্রুতগামী অটোরিকশার ধাক্কায় নিহত পোশাকশ্রমিক দিনা বেগম
রাজধানীর শ্যামপুর এলাকায় দ্রুতগামী একটি অটোরিকশার ধাক্কায় দিনা বেগম (৩৪) নামের এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত সোয়া ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও পথচারী শহিদুল ইসলাম জানান, নিহত দিনা বেগম কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। শ্যামপুরে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের জন্য বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
চকবাজারে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, বাধার মুখে ফায়ার সার্ভিস
সচিবালয়ে কড়াকড়ি: প্রবেশ, পার্কিং ও দর্শনার্থী পাসে নতুন ৯ নিয়ম
পার্টিতে কেন যান না নানা পাটেকর? রাগ নিয়ে বন্ধুকে যা…
দুর্গাপূজায় নৌপথে কঠোর নিয়ন্ত্রণ: রাতের স্পিডবোট বন্ধসহ ১৬ নির্দেশনা
পরিত্যক্ত জালে আটকা অজগরের মুক্তি, ফিরল হাজারীখীল অভয়ারণ্যের বুকে
সচিবালয়ে কঠোর নিয়ন্ত্রণ: দর্শনার্থী পাস সীমিত, দুপুর ১২টার আগে প্রবেশ…

আরও পড়ুন

শ্যামপুরে দ্রুতগামী অটোরিকশার ধাক্কায় নিহত পোশাকশ্রমিক দিনা বেগম
রাজধানীর শ্যামপুর এলাকায় দ্রুতগামী একটি অটোরিকশার ধাক্কায় দিনা বেগম (৩৪) নামের এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত সোয়া ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও পথচারী শহিদুল ইসলাম জানান, নিহত দিনা বেগম কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। শ্যামপুরে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের জন্য বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
চকবাজারে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, বাধার মুখে…
সচিবালয়ে কড়াকড়ি: প্রবেশ, পার্কিং ও দর্শনার্থী পাসে নতুন…
পার্টিতে কেন যান না নানা পাটেকর? রাগ নিয়ে…
দুর্গাপূজায় নৌপথে কঠোর নিয়ন্ত্রণ: রাতের স্পিডবোট বন্ধসহ ১৬…
পরিত্যক্ত জালে আটকা অজগরের মুক্তি, ফিরল হাজারীখীল অভয়ারণ্যের…
সচিবালয়ে কঠোর নিয়ন্ত্রণ: দর্শনার্থী পাস সীমিত, দুপুর ১২টার…