বিনা খরচে ম্যান্ডারিন শেখাবে চীন, বাড়বে বৈদেশিক কর্মসংস্থান

প্রাইম বার্তা অনলাইন
২৭ আগস্ট ২০২৬ ১২:৫৩ পিএম
বিনা খরচে ম্যান্ডারিন শেখাবে চীন, বাড়বে বৈদেশিক কর্মসংস্থান

বৈশ্বিক শ্রমবাজারে দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বাংলাদেশি কর্মীদের জন্য ম্যান্ডারিন ভাষা এবং কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করছে চীন। এই প্রকল্প বাস্তবায়নের জন্য বেইজিং থেকে সরাসরি প্রশিক্ষক নিয়ে আসা হবে এবং এর সম্পূর্ণ আর্থিক দায়িত্বও বহন করবে চীনা সরকার। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মইন খানের সাথে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এই বৈঠকে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের প্রস্তাবে সম্মতি জানান। প্রতিমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে দক্ষতা অর্জনের পাশাপাশি ভাষাগত দক্ষতাও অপরিহার্য। সেই লক্ষ্যে এখন থেকে তৃতীয় ভাষা হিসেবে ম্যান্ডারিন শেখানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। চীন থেকে আসা প্রশিক্ষকরা দেশের যুবসমাজকে কাজের কারিগরি দিকগুলো এবং ভাষায় পারদর্শী করে তুলবেন।

সারা বিশ্বে চীনাদের উন্নয়ন প্রকল্প বৃদ্ধির কারণে ম্যান্ডারিন ভাষার চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। চীনের অর্থায়নে এই প্রশিক্ষণ কার্যকর হলে বাংলাদেশি কর্মীরা বৈশ্বিক শ্রমবাজারে উচ্চবেতনের চাকরির সুযোগ পাবেন, যা দেশের দক্ষ জনশক্তি তৈরিতে বড় ভূমিকা রাখবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...