ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন: এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সংসদ সদস্যদের নিয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।
আজ বিকেল ৩টায় তৃতীয় অধিবেশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। অধিবেশনের প্রথম দিনের কার্যসূচিতে সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব, প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ, বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব এবং আইন-প্রণয়ন কার্যাবলি স্থান পেয়েছে।
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি সাংবাদিকদের জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে এই অধিবেশন সম্পন্ন হতে পারে। তিনি বলেন, অধিবেশনটি ৫, ৭ বা ১০ দিনের মধ্যে সীমিত রাখা হতে পারে, তবে প্রয়োজনে এর মেয়াদ বৃদ্ধি করা হবে। এই অধিবেশনে সংসদীয় কমিটিগুলো গঠনের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে এবং বিরোধী দলের সদস্যদের নাম পাওয়ার সাথে সাথেই এ কাজ চূড়ান্ত করা হবে।
সম্পর্কিত খবর
ঢাকার তিন বস্তি পুনর্বাসনে ১০ হাজার কোটি টাকা দেবে চীন
ইসলামাবাদে হাইকমিশনে মহানবীর (সা.) আদর্শ নিয়ে আলোচনা
বিনা খরচে ম্যান্ডারিন শেখাবে চীন, বাড়বে বৈদেশিক কর্মসংস্থান
সরকারি ছাদে সোলার: অর্থায়নে এগিয়ে আসছে চীন
আমিনবাজারের বর্জ্য থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ দেবে চীন
মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেফতার

আরও পড়ুন

ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন: এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সংসদ সদস্যদের নিয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।
আজ বিকেল ৩টায় তৃতীয় অধিবেশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। অধিবেশনের প্রথম দিনের কার্যসূচিতে সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব, প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ, বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব এবং আইন-প্রণয়ন কার্যাবলি স্থান পেয়েছে।
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি সাংবাদিকদের জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে এই অধিবেশন সম্পন্ন হতে পারে। তিনি বলেন, অধিবেশনটি ৫, ৭ বা ১০ দিনের মধ্যে সীমিত রাখা হতে পারে, তবে প্রয়োজনে এর মেয়াদ বৃদ্ধি করা হবে। এই অধিবেশনে সংসদীয় কমিটিগুলো গঠনের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে এবং বিরোধী দলের সদস্যদের নাম পাওয়ার সাথে সাথেই এ কাজ চূড়ান্ত করা হবে।
সম্পর্কিত খবর
ঢাকার তিন বস্তি পুনর্বাসনে ১০ হাজার কোটি টাকা…
ইসলামাবাদে হাইকমিশনে মহানবীর (সা.) আদর্শ নিয়ে আলোচনা
বিনা খরচে ম্যান্ডারিন শেখাবে চীন, বাড়বে বৈদেশিক কর্মসংস্থান
সরকারি ছাদে সোলার: অর্থায়নে এগিয়ে আসছে চীন
আমিনবাজারের বর্জ্য থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ দেবে চীন
মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪…