সরকারি ছাদে সোলার: অর্থায়নে এগিয়ে আসছে চীন

প্রাইম বার্তা অনলাইন
২৭ আগস্ট ২০২৬ ১২:২৬ পিএম
সরকারি ছাদে সোলার: অর্থায়নে এগিয়ে আসছে চীন

দেশের সরকারি অবকাঠামো ও ভবনের অব্যবহৃত ছাদ ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এই উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রী ড. আবদুল মঈন খানের সাথে সৌজন্য সাক্ষাতে আসেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় সৌরবিদ্যুৎ খাতে দুই দেশের যৌথ কাজের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়।

বৈঠক শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন এবং গ্রামীণ হাটবাজারসহ সব সরকারি ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপন করা হবে। এ প্রকল্পের নির্দিষ্ট বাজেট এখনো তৈরি হলেও চীনা বিভিন্ন ব্যাংক ও বেসরকারি বিনিয়োগকারীরা অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছেন। এটি বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন বাড়বে এবং জাতীয় গ্রিডের চাপ কমে আসবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...