তেজগাঁও বিভাগে বিশেষ অভিযান, গ্রেফতার ৭৩ জন

প্রাইম বার্তা অনলাইন
২৭ আগস্ট ২০২৬ ১২:০৭ এএম
তেজগাঁও বিভাগে বিশেষ অভিযান, গ্রেফতার ৭৩ জন

রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের একাধিক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৭৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, মঙ্গলবার (২৫ আগস্ট) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলেন— সোহেল, মো. রিপন, মো. মুক্তার হোসেন, রাহাত, মো. শাহ আলম, মো. সাঈদ মিয়া, মো. জবরুল সরদার, মো. শাহ পরান, শাহ আলম, মো. আল আমিন, মো. রানা, মো. কাশেম, মো. সাজু, আব্বাস, রুহুল আমিন, মো. মনির, মো. রাজু মিয়া, মো. ইয়াসির আরাফাত পলাশ, মো. আল আমিন, সাকিল মৃধা, মো. সুজন মিয়া, মো. গিয়াস উদ্দিন, মো. ইলিয়াস হোসেন বাবলু, মো. হাসনাইন হাসান, বাবুল প্রমাণিক, নজরুল ইসলাম প্রকাশ ছোটন, মো. শিমুল, মো. সুজন, মো. রাব্বি, ইয়াসিন আরাফাত, মো. রাজু, ওমর ফারুক, কামরুজ্জামান রিপন, মো. লোকমান হোসেন, মো. জসীম, মো. রাজু হাওলাদার, রাব্বি, মো. শুভ, মো. শাকিল, মো. সাগর, মো. সৈয়দ আল সাইফ, মো. সাদ্দাম হোসেন, মো. সাব্বির, শ্রী শ্যামল চক্রবর্তী, আব্দুল্লাহ আল নোমান, সানজিব রহমান সাবিব, মো. রুবেল, নজরুল ইসলাম প্রকাশ ছোটন, মো. আল আমিন, সাথী, মো. বাবু, মো. নিরব হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মো. বাবুল মিয়া, মো. মিদুল হাসান, মোছাঃ শারমিন আক্তার মিতু, মো. আরিফ, মো. জুয়েল রানা নীরব, মো. আঃ আজিজ, মো. আঃ রহমান, কিতাব আলী, আ. আজিজ, তারেক, মো. মজনু, মফিজ, শাহিন, রনি, মো. ওমর ফারুক, মো. মেহেদী হাসান, শ্যামল বড়ুয়া, মো. জাহাঙ্গীর ও মো. মামুন মিয়া।

বুধবার (২৬ আগস্ট) ডিএমপি সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। নিয়াজ মেহেদী জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...