স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কটাক্ষ, আসিফকে কঠোর হুঁশিয়ারি রাশেদ খানের

প্রাইম বার্তা অনলাইন
২৬ আগস্ট ২০২৬ ১১:৫৫ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কটাক্ষ, আসিফকে কঠোর হুঁশিয়ারি রাশেদ খানের

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ক্ষোভ প্রকাশ করে বলেছেন, গায়ক আসিফ আকবর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে যেসব মন্তব্য করেছেন তা মেনে নেওয়া যায় না। বুধবার (২৬ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আসিফের বিরুদ্ধে সুর চড়ান এবং তাকে ‘সাকিব আল হাসানের পথে’ হাঁটার হুঁশিয়ারি দেন।

রাশেদ খান তার পোস্টে আসিফ আকবরের ‘মাথার সমস্যা’ ও মদ্যপানের পুরনো বক্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রশ্ন রেখেছেন, মন্ত্রীকে নিয়ে কটাক্ষ করার সময় তার মাথা ঠিক ছিল কি না। তিনি উল্লেখ করেন, আসিফ যেভাবে গুম ইস্যুতে কটাক্ষ করেছেন তা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষার মতো শোনাচ্ছে। এর আগে লন্ডনে সাকিব আল হাসানের জন্মদিনে যোগ দিয়ে আসিফ যে বিতর্কের মুখে পড়েছিলেন, সে কথাও তিনি তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর এই সহকারী মনে করেন, শিল্পীদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকাই ভালো। তিনি বলেন, আসিফ আকবর যদি সাকিবের মতো আচরণ করতে থাকেন তবে জনগণের কাছে তিনিও একইভাবে ঘৃণ্য হয়ে উঠবেন। রাশেদ খান তার পোস্টে স্পষ্ট করে জানিয়ে দেন, গুম নিয়ে কটাক্ষ করার কারণেই তাকে এই জবাব দিতে হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...