প্রধানমন্ত্রীর সচিব সাজলেন যুবক, সাইবার ক্রাইমে গ্রেফতার
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ও পদ ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিট। আটক হওয়া ব্যক্তির নাম মো. কাকন রানা (৩৫)। গত রোববার রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানির পরিচয় ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খোলার অভিযোগে বনানী থানায় মামলা রুজু হলে তদন্তভার নেয় সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে রোববার খিলক্ষেত থেকে তাকে আটক করা হয়।
অভিযানে কাকন রানার কাছ থেকে ৬টি মোবাইল ফোন ও ৭টি সিমকার্ড উদ্ধার করা হয়। তার ব্যবহৃত ফোনে প্রধানমন্ত্রীর এই কর্মকর্তার নামে তৈরি দুটি ভুয়া অ্যাকাউন্ট ছাড়াও ৫০টির বেশি অ্যাকাউন্ট এবং প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের নামে খোলা একটি ভুয়া অ্যাকাউন্টের সন্ধান মেলে। আইনানুগ প্রক্রিয়ায় ডিজিটাল আলামত সংরক্ষণ ও তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।
সম্পর্কিত খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু, নতুন সদস্যরা উপস্থিত
শাহজালাল বিমানবন্দরে ভবঘুরেদের উৎপাত রোধে অভিযান, আটক ৪০
শাহজালালের তৃতীয় টার্মিনালে নিরাপত্তায় আনসার বাহিনীকে মোতায়েনের প্রস্তুতি
যাত্রাবাড়ীতে দুল ছিনতাই: গণপিটুনিতে যুবকের মৃত্যু
জুলাই সনদের পথেই এগোবে বিএনপি, সরকারের ওপর আস্থা রাখুন
বাগেরহাটে মিরাজ উধাও: কোস্টগার্ডের হাতে তুলে যাওয়ার অভিযোগ পরিবারের

আরও পড়ুন

জুলাই সনদের পথেই এগোবে বিএনপি, সরকারের ওপর আস্থা…
বাগেরহাটে মিরাজ উধাও: কোস্টগার্ডের হাতে তুলে যাওয়ার অভিযোগ…