চন্দনাইশে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
চট্টগ্রামের চন্দনাইশে একটি পুকুরে ডুবে আরাফ হোসেন ও মো. রিহান নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং তাদের বয়স ৬ বছর।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায় তারা। দীর্ঘক্ষণ না পাওয়া গেলে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে জাল ফেলে প্রায় আধা ঘণ্টা পর তাদের উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
নিহত আরাফ হোসেন প্রবাসী মনসুর আলীর এবং রিহান সৌদি প্রবাসী আজাদ হোসেনের ছেলে। দুই শিশুই প্রথম শ্রেণির ছাত্র ছিল। রিহানের লাশ বান্দরবানের গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। অন্যদিকে রোববার রাতে আরাফের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পর্কিত খবর
চকবাজারে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, বাধার মুখে ফায়ার সার্ভিস
সচিবালয়ে কড়াকড়ি: প্রবেশ, পার্কিং ও দর্শনার্থী পাসে নতুন ৯ নিয়ম
পার্টিতে কেন যান না নানা পাটেকর? রাগ নিয়ে বন্ধুকে যা…
দুর্গাপূজায় নৌপথে কঠোর নিয়ন্ত্রণ: রাতের স্পিডবোট বন্ধসহ ১৬ নির্দেশনা
পরিত্যক্ত জালে আটকা অজগরের মুক্তি, ফিরল হাজারীখীল অভয়ারণ্যের বুকে
সচিবালয়ে কঠোর নিয়ন্ত্রণ: দর্শনার্থী পাস সীমিত, দুপুর ১২টার আগে প্রবেশ…

আরও পড়ুন

চন্দনাইশে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
চট্টগ্রামের চন্দনাইশে একটি পুকুরে ডুবে আরাফ হোসেন ও মো. রিহান নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং তাদের বয়স ৬ বছর।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায় তারা। দীর্ঘক্ষণ না পাওয়া গেলে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে জাল ফেলে প্রায় আধা ঘণ্টা পর তাদের উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
নিহত আরাফ হোসেন প্রবাসী মনসুর আলীর এবং রিহান সৌদি প্রবাসী আজাদ হোসেনের ছেলে। দুই শিশুই প্রথম শ্রেণির ছাত্র ছিল। রিহানের লাশ বান্দরবানের গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। অন্যদিকে রোববার রাতে আরাফের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পর্কিত খবর
চকবাজারে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, বাধার মুখে…
সচিবালয়ে কড়াকড়ি: প্রবেশ, পার্কিং ও দর্শনার্থী পাসে নতুন…
পার্টিতে কেন যান না নানা পাটেকর? রাগ নিয়ে…
দুর্গাপূজায় নৌপথে কঠোর নিয়ন্ত্রণ: রাতের স্পিডবোট বন্ধসহ ১৬…
পরিত্যক্ত জালে আটকা অজগরের মুক্তি, ফিরল হাজারীখীল অভয়ারণ্যের…
সচিবালয়ে কঠোর নিয়ন্ত্রণ: দর্শনার্থী পাস সীমিত, দুপুর ১২টার…