ফটিকছড়িতে মাদকবিরোধী অভিযান, গাঁজা ও মদসহ আটক ৬

প্রাইম বার্তা অনলাইন
২১ আগস্ট ২০২৬ ২:২৮ পিএম
ফটিকছড়িতে মাদকবিরোধী অভিযান, গাঁজা ও মদসহ আটক ৬

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় গাঁজা ও মদ সেবনের দায়ে ছয়জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের শাস্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ। তার সাথে ভূজপুর ও ফটিকছড়ি থানার পুলিশ সদস্য এবং আনসার বাহিনীর সদস্যরা যৌথভাবে অংশ নেন।

মাদকের অপব্যবহার রোধে জনবহুল এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...