বিমানবাহিনীর আয়োজনে বীরশ্রেষ্ঠ মতিউরের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
মহান মুক্তিযুদ্ধের অন্যতম মহীয়ান বীর শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করেছে বাংলাদেশ বিমানবাহিনী। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠর স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর উত্তম এ কে খন্দকার ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ। তিনি মহান এই বীরের রুহের মাগফিরাত কামনা করেন এবং গভীর শ্রদ্ধার সাথে তার স্মৃতির প্রতি নতমস্তক হন। এসময় শহীদের পরিবারের সদস্য, বিমান সদর দপ্তর এবং ঢাকাস্থ বিভিন্ন ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে বিমানবাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। একাত্তরের মুক্তিযুদ্ধে জাতির জন্য বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের আত্মত্যাগের গৌরবগাঁথা সেখানে তুলে ধরা হয়। এছাড়াও বিমানবাহিনী পরিচালিত সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদের জীবনী নিয়ে আলোচনা এবং তার আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
বাংলাদেশ বিমানবাহিনী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মতিউর রহমান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী শহীদ বুদ্ধিজীবী কবরস্থান শাহাদাত বার্ষিকী
সম্পর্কিত খবর
চিকিৎসকের কণ্ঠস্বর ক্লোন করে ভুয়া ওষুধ বিক্রি, গ্রেফতার ২
রাজনৈতিক ঐকমত্যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল হবে: চিফ হুইপ
কমলাপুরে নারীর দুল গিলে ফেলার চেষ্টা, ট্রাফিক পুলিশের হাতে আটক
বিরোধীদল নির্বাচনে থাকায় গণতন্ত্র আরও শক্তিশালী: তথ্যমন্ত্রী
নতুন রাষ্ট্রপতি ফখরুলকে ড. ইউনূসের অভিনন্দন ও উচ্ছ্বাস
সংসদে ঐতিহাসিক দৃশ্য, বিরোধীদলীয় নেতাকে বুকে টানলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আরও পড়ুন

বিমানবাহিনীর আয়োজনে বীরশ্রেষ্ঠ মতিউরের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
মহান মুক্তিযুদ্ধের অন্যতম মহীয়ান বীর শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করেছে বাংলাদেশ বিমানবাহিনী। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠর স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর উত্তম এ কে খন্দকার ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ। তিনি মহান এই বীরের রুহের মাগফিরাত কামনা করেন এবং গভীর শ্রদ্ধার সাথে তার স্মৃতির প্রতি নতমস্তক হন। এসময় শহীদের পরিবারের সদস্য, বিমান সদর দপ্তর এবং ঢাকাস্থ বিভিন্ন ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে বিমানবাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। একাত্তরের মুক্তিযুদ্ধে জাতির জন্য বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের আত্মত্যাগের গৌরবগাঁথা সেখানে তুলে ধরা হয়। এছাড়াও বিমানবাহিনী পরিচালিত সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদের জীবনী নিয়ে আলোচনা এবং তার আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
সম্পর্কিত খবর
চিকিৎসকের কণ্ঠস্বর ক্লোন করে ভুয়া ওষুধ বিক্রি, গ্রেফতার…
রাজনৈতিক ঐকমত্যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল হবে: চিফ…
কমলাপুরে নারীর দুল গিলে ফেলার চেষ্টা, ট্রাফিক পুলিশের…
বিরোধীদল নির্বাচনে থাকায় গণতন্ত্র আরও শক্তিশালী: তথ্যমন্ত্রী
নতুন রাষ্ট্রপতি ফখরুলকে ড. ইউনূসের অভিনন্দন ও উচ্ছ্বাস
সংসদে ঐতিহাসিক দৃশ্য, বিরোধীদলীয় নেতাকে বুকে টানলেন রাষ্ট্রপতি…