নতুন রাষ্ট্রপতি ফখরুলকে ড. ইউনূসের অভিনন্দন ও উচ্ছ্বাস
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২০ আগস্ট) এক শুভেচ্ছাবার্তায় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।
জাতীয় সংসদের সদস্যদের ভোটে বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপুল ভোটে জয়ী হয়েছেন। আজ দুপুর ২টা ১০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা ভোটগ্রহণে ৩৪৩ জন সাংসদ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ফখরুল ২৫৫ ভোট লাভ করেন, যেখানে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

অভিনন্দন বার্তায় ড. ইউনূস বলেন, পাঁচ দশকেরও বেশি সময় ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথচলা এবং সংকটকালে তার নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা তাকে দেশের রাজনীতিতে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তিনি আশা করেন, একজন শিক্ষাবিদ ও অভিজ্ঞ রাজনীতিক হিসেবে তার এই দায়িত্ব পালন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদের মর্যাদা আরও সুদৃঢ় করবে।
সাবেক প্রধান উপদেষ্টা আরও জানান, মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে। তিনি নতুন রাষ্ট্রপতির দীর্ঘায়ু ও কর্মজীবনে সার্বিক সাফল্য কামনা করেন।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
নতুন রাষ্ট্রপতি ফখরুলকে ড. ইউনূসের অভিনন্দন ও উচ্ছ্বাস
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২০ আগস্ট) এক শুভেচ্ছাবার্তায় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।
জাতীয় সংসদের সদস্যদের ভোটে বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপুল ভোটে জয়ী হয়েছেন। আজ দুপুর ২টা ১০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা ভোটগ্রহণে ৩৪৩ জন সাংসদ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ফখরুল ২৫৫ ভোট লাভ করেন, যেখানে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

অভিনন্দন বার্তায় ড. ইউনূস বলেন, পাঁচ দশকেরও বেশি সময় ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথচলা এবং সংকটকালে তার নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা তাকে দেশের রাজনীতিতে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তিনি আশা করেন, একজন শিক্ষাবিদ ও অভিজ্ঞ রাজনীতিক হিসেবে তার এই দায়িত্ব পালন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদের মর্যাদা আরও সুদৃঢ় করবে।
সাবেক প্রধান উপদেষ্টা আরও জানান, মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে। তিনি নতুন রাষ্ট্রপতির দীর্ঘায়ু ও কর্মজীবনে সার্বিক সাফল্য কামনা করেন।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…