কমলাপুরে নারীর দুল গিলে ফেলার চেষ্টা, ট্রাফিক পুলিশের হাতে আটক

প্রাইম বার্তা অনলাইন
২১ আগস্ট ২০২৬ ৭:৪৬ এএম
কমলাপুরে নারীর দুল গিলে ফেলার চেষ্টা, ট্রাফিক পুলিশের হাতে আটক

রাজধানীর কমলাপুরে এক নারী পথচারীর কানের দুল ছিনিয়ে নিয়ে গিলে ফেলার অভিযোগে সাহেদ (২৫) নামের এক যুবককে আটক করেছে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে কমলাপুর মিয়ামি বাস কাউন্টারের সামনের সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় ওই ছিনতাইকারীকে ধরে ফেলেন সবুজবাগ ট্রাফিক জোনের দায়িত্বরত এক সার্জেন্ট।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে সাহেদ ওই নারীর কানের দুল ছিনিয়ে নেওয়ার পর প্রমাণ লোপাট করতে সেটি মুখের ভেতর নিয়ে গিলে ফেলার চেষ্টা করেন। এ সময় কমলাপুর-১ নম্বর পয়েন্টে কর্মরত ট্রাফিক সার্জেন্ট এবং উপস্থিত জনসাধারণ তাকে ঘিরে ধরেন।

পরে আটক হওয়া সাহেদকে মতিঝিল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...