রেইনকোট পেয়ে আবেগে চা শ্রমিক, বললেন বাপ-দাদারা এমন সুযোগ পাননি

প্রাইম বার্তা অনলাইন
১৮ আগস্ট ২০২৬ ৯:২৮ পিএম
রেইনকোট পেয়ে আবেগে চা শ্রমিক, বললেন বাপ-দাদারা এমন সুযোগ পাননি

শ্রীমঙ্গলের মাধবপুর চা বাগানের শ্রমিক সুজাতা বিশ্বাস বলেছেন, তাদের পূর্বপুরুষরা চা বাগানে কাজ করেছেন, কিন্তু কখনো প্রধানমন্ত্রীর দেখা পাননি বা তার সামনে এসে কথা বলার সুযোগ পাননি। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে রেইনকোট গ্রহণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

প্রধানমন্ত্রীর সামনে উপস্থিত হতে পেরে সুজাতা বিশ্বাস মনে করেন, এটি তাদের জীবনের অন্যতম বড় অর্জন ও ভাগ্যের বিষয়। এ সময় তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যারা তাদের ঢাকায় এনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করার ব্যবস্থা করে দিয়েছেন। এদিন ১০ জন নারী চা শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন প্রধানমন্ত্রী এবং তাদের খোঁজ-খবর নেন।

অন্য আরেক চা শ্রমিক কবিতা কর্মকার জানান, বৃষ্টির মধ্যে কাজ করতে হলে এই রেইনকোট তাদের অনেক সুবিধা দেবে এবং বৃষ্টিতে ভিজতে হবে না। প্রধানমন্ত্রীর এই ভালোবাসা ও সম্মানের জন্য তারা খুব খুশি বলে জানান তারা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...