কে এই কিশোরী? সাতদিনেও মেলেনি পরিচয়, রহস্য বাড়ছে ঢামেকে
গত সাত দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে আছে এক অজ্ঞাতপরিচয় কিশোরীর মরদেহ। মৃত অবস্থায় হাসপাতালে আনা হলেও আজ পর্যন্ত তার কোনো পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ বা হাসপাতাল কর্তৃপক্ষ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি মর্গেই রাখা হয়েছে।
গত ১২ আগস্ট সকাল ১১টার দিকে দুই ব্যক্তি অটোরিকশায় করে কিশোরীকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে নিয়ে আসেন। তারা টিকিট কাটার অজুহাত দেখিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যান। হাসপাতালের ট্রলিম্যান আব্দুর রউফের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওই দুই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে ছিল। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজা আক্তার জানান, মৃত কিশোরীর গলায় ফাঁস দেওয়ার মতো দাগ এবং দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করা হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মরদেহ দেখতে একজন এসেছিলেন কিন্তু তিনি ওই কিশোরীকে চিনতেন না বলে জানিয়েছেন। মরদেহের পরিচয় উদ্ধার ও ওই দুই ব্যক্তিকে শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।
সম্পর্কিত খবর
লন্ডনে প্রয়াত বিডিনিউজ সম্পাদকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক
বিমানবন্দরে হুমকি-মারধরের মামলায় গ্রেপ্তার মেজর (অব.) আখতারুজ্জামান
বিমানবন্দর ইডিকে হুমকির মামলায় গ্রেপ্তার জামায়াত নেতা আখতারুজ্জামান
আখতারুজ্জামানের গ্রেফতারে প্রতিবাদ, শনিবার মিছিলের ঘোষণা জামায়াতের
শাহজালালে সিআইআইডির অভিযান: ৫৯৫ কার্টন সিগারেট, মদ ও গৌরী ক্রিম…
চবিতে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প

শাহজালালে সিআইআইডির অভিযান: ৫৯৫ কার্টন সিগারেট, মদ ও…