সড়ক-বাঁধ রক্ষায় বিন্না ঘাস: প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিদ্ধান্ত
পরিবেশবান্ধব উপায়ে সড়ক ও বাঁধের ভাঙন রোধে বিন্না ঘাস (ভেটিভার) ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি প্রস্তাবের ওপর ভিত্তি করে গত সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ শরীফুল ইসলাম এ ঘাসের ব্যবহারিক দিক ও উপকারিতা তুলে ধরেন। এর প্রেক্ষিতে প্রকল্পভিত্তিক বাস্তবায়নের উপযোগিতা যাচাই এবং একটি গাইডলাইন প্রণয়নের লক্ষ্যে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরকে আহ্বায়ক করে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে।
আলোচনায় জানানো হয়, ভেটিভার বা বিন্না ঘাসের শক্তিশালী ও গভীর শিকড় মাটির স্থিতিশীলতা নিশ্চিত করতে সক্ষম। প্রচণ্ড গরম, ঠান্ডা, লবণাক্ততা এমনকি পানিতে ডুবে থাকার পরেও এটি টিকে থাকতে পারে, যা দেশের অবকাঠামো রক্ষায় অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
দাস বাণিজ্যের ক্ষমা ও ক্ষতিপূরণের দাবির মুখে ক্যারিবীয় সফরে কিং…
রায়েরবাজারে ‘সড়কসাথী’র তৃতীয় কর্মশালায় সাড়া দিলেন ৬০ শিক্ষার্থী
মুক্তিযোদ্ধাদের মরদেহ সমাহিত ও সৎকারে ৯ কোটি ৪৯ লাখ টাকা…
লন্ডনে প্রয়াত বিডিনিউজ সম্পাদকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক
বিমানবন্দরে হুমকি-মারধরের মামলায় গ্রেপ্তার মেজর (অব.) আখতারুজ্জামান
বিমানবন্দর ইডিকে হুমকির মামলায় গ্রেপ্তার জামায়াত নেতা আখতারুজ্জামান

আরও পড়ুন

সড়ক-বাঁধ রক্ষায় বিন্না ঘাস: প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিদ্ধান্ত
পরিবেশবান্ধব উপায়ে সড়ক ও বাঁধের ভাঙন রোধে বিন্না ঘাস (ভেটিভার) ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি প্রস্তাবের ওপর ভিত্তি করে গত সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ শরীফুল ইসলাম এ ঘাসের ব্যবহারিক দিক ও উপকারিতা তুলে ধরেন। এর প্রেক্ষিতে প্রকল্পভিত্তিক বাস্তবায়নের উপযোগিতা যাচাই এবং একটি গাইডলাইন প্রণয়নের লক্ষ্যে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরকে আহ্বায়ক করে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে।
আলোচনায় জানানো হয়, ভেটিভার বা বিন্না ঘাসের শক্তিশালী ও গভীর শিকড় মাটির স্থিতিশীলতা নিশ্চিত করতে সক্ষম। প্রচণ্ড গরম, ঠান্ডা, লবণাক্ততা এমনকি পানিতে ডুবে থাকার পরেও এটি টিকে থাকতে পারে, যা দেশের অবকাঠামো রক্ষায় অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
দাস বাণিজ্যের ক্ষমা ও ক্ষতিপূরণের দাবির মুখে ক্যারিবীয়…
রায়েরবাজারে ‘সড়কসাথী’র তৃতীয় কর্মশালায় সাড়া দিলেন ৬০ শিক্ষার্থী
মুক্তিযোদ্ধাদের মরদেহ সমাহিত ও সৎকারে ৯ কোটি ৪৯…