পুরান ঢাকার বংশালে হেলমেট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের দ্রুত পদক্ষেপের ফলে আগুন নিয়ন্ত্রণে আসায় এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে বংশাল চৌরাস্তার মুকিম বাজারের একটি ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় এই আগুন লাগে। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আগুন লাগার খবর পাওয়ার চার মিনিটের মধ্যেই প্রথম ইউনিটটি সেখানে উপস্থিত হয়।
দীর্ঘ প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। ভবনের দ্বিতীয় তলায় থাকা হেলমেটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্পর্কিত খবর
চকবাজারে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, বাধার মুখে ফায়ার সার্ভিস
সচিবালয়ে কড়াকড়ি: প্রবেশ, পার্কিং ও দর্শনার্থী পাসে নতুন ৯ নিয়ম
পার্টিতে কেন যান না নানা পাটেকর? রাগ নিয়ে বন্ধুকে যা…
দুর্গাপূজায় নৌপথে কঠোর নিয়ন্ত্রণ: রাতের স্পিডবোট বন্ধসহ ১৬ নির্দেশনা
পরিত্যক্ত জালে আটকা অজগরের মুক্তি, ফিরল হাজারীখীল অভয়ারণ্যের বুকে
সচিবালয়ে কঠোর নিয়ন্ত্রণ: দর্শনার্থী পাস সীমিত, দুপুর ১২টার আগে প্রবেশ…

আরও পড়ুন

পুরান ঢাকার বংশালে হেলমেট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের দ্রুত পদক্ষেপের ফলে আগুন নিয়ন্ত্রণে আসায় এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে বংশাল চৌরাস্তার মুকিম বাজারের একটি ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় এই আগুন লাগে। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আগুন লাগার খবর পাওয়ার চার মিনিটের মধ্যেই প্রথম ইউনিটটি সেখানে উপস্থিত হয়।
দীর্ঘ প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। ভবনের দ্বিতীয় তলায় থাকা হেলমেটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্পর্কিত খবর
চকবাজারে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, বাধার মুখে…
সচিবালয়ে কড়াকড়ি: প্রবেশ, পার্কিং ও দর্শনার্থী পাসে নতুন…
পার্টিতে কেন যান না নানা পাটেকর? রাগ নিয়ে…
দুর্গাপূজায় নৌপথে কঠোর নিয়ন্ত্রণ: রাতের স্পিডবোট বন্ধসহ ১৬…
পরিত্যক্ত জালে আটকা অজগরের মুক্তি, ফিরল হাজারীখীল অভয়ারণ্যের…
সচিবালয়ে কঠোর নিয়ন্ত্রণ: দর্শনার্থী পাস সীমিত, দুপুর ১২টার…