রাজধানীতে চাঁদাবাজি ও অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে পুলিশ
রাজধানীর যানজট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অটোরিকশার ওপর বিশেষ নজর দিয়েছে পুলিশ প্রশাসন। একইসঙ্গে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. মাসুদ করিম। গতকাল রোববার (১৬ আগস্ট) মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মো. মাসুদ করিম বলেন, শহরের অবৈধ চাঁদাবাজি বন্ধে পুলিশ ইতিমধ্যে কঠোর অবস্থানে রয়েছে এবং এটি সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে দমন করা হবে। যানজট নিরসনে অচল ট্র্যাফিক ক্যামেরাগুলো দ্রুত সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। চলমান সমস্যার স্থায়ী সমাধানের জন্য নীতিমালা তৈরির কাজ চলছে এবং এক্ষেত্রে সরকারের ঊর্ধ্বতন মহল থেকেও পূর্ণ সহযোগিতা পাওয়া যাচ্ছে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ ব্যবসায়ীদের হয়রানিহীন ট্রেড লাইসেন্স নবায়ন প্রক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। ডিসিসিআই এবং দক্ষিণ সিটি করপোরেশন যৌথভাবে এই সভার আয়োজন করে।
সম্পর্কিত খবর
নজরুল বর্ষের প্রতিযোগিতার সময়সূচি পরিবর্তন, চলবে ৩১ আগস্ট থেকে
প্রধানমন্ত্রীর ভারত সফর: অনুকূল পরিবেশ তৈরির দাবি
হাটহাজারীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ, শ্বশুরবাড়ির সবাই জিজ্ঞাসাবাদে
রাজধানীতে পুলিশের বড় অভিযান, গ্রেফতার ৫১১ ও দেদার মাদক-অস্ত্র উদ্ধার
সরকারি কর্মচারীদের পে-স্কেল ঘোষণা যেকোনো মুহূর্তে: মুখ্য সচিব
বোয়ালখালীতে মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আরও পড়ুন

রাজধানীতে চাঁদাবাজি ও অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে পুলিশ
রাজধানীর যানজট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অটোরিকশার ওপর বিশেষ নজর দিয়েছে পুলিশ প্রশাসন। একইসঙ্গে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. মাসুদ করিম। গতকাল রোববার (১৬ আগস্ট) মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মো. মাসুদ করিম বলেন, শহরের অবৈধ চাঁদাবাজি বন্ধে পুলিশ ইতিমধ্যে কঠোর অবস্থানে রয়েছে এবং এটি সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে দমন করা হবে। যানজট নিরসনে অচল ট্র্যাফিক ক্যামেরাগুলো দ্রুত সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। চলমান সমস্যার স্থায়ী সমাধানের জন্য নীতিমালা তৈরির কাজ চলছে এবং এক্ষেত্রে সরকারের ঊর্ধ্বতন মহল থেকেও পূর্ণ সহযোগিতা পাওয়া যাচ্ছে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ ব্যবসায়ীদের হয়রানিহীন ট্রেড লাইসেন্স নবায়ন প্রক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। ডিসিসিআই এবং দক্ষিণ সিটি করপোরেশন যৌথভাবে এই সভার আয়োজন করে।
সম্পর্কিত খবর
নজরুল বর্ষের প্রতিযোগিতার সময়সূচি পরিবর্তন, চলবে ৩১ আগস্ট…
প্রধানমন্ত্রীর ভারত সফর: অনুকূল পরিবেশ তৈরির দাবি
হাটহাজারীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ, শ্বশুরবাড়ির সবাই জিজ্ঞাসাবাদে
রাজধানীতে পুলিশের বড় অভিযান, গ্রেফতার ৫১১ ও দেদার…