প্রধানমন্ত্রীর ভারত সফর: অনুকূল পরিবেশ তৈরির দাবি

প্রাইম বার্তা অনলাইন
১৬ আগস্ট ২০২৬ ৩:৫৯ পিএম
প্রধানমন্ত্রীর ভারত সফর: অনুকূল পরিবেশ তৈরির দাবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর সফল করতে দ্রুত অনুকূল পরিবেশ তৈরির জন্য নতুন দিল্লির প্রতি জোরালো আহ্বান জানিয়েছে ঢাকা। গত রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম সাংবাদিকদের জানান, এই সফর বাস্তবায়নের পথে বর্তমানে কিছু জটিলতা রয়েছে, যা দূর করতে ভারতকে এগিয়ে আসতে হবে।

মুখপাত্র জানান, গত কয়েক সপ্তাহ ধরেই দুই প্রতিবেশী দেশের মধ্যে এই দ্বিপাক্ষিক সফর নিয়ে কূটনৈতিক আলোচনা চলছিল। কিন্তু গত ৫ আগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লিতে শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর থেকে এই আলোচনার গতিপথে নেতিবাচক প্রভাব পড়েছে। এমতাবস্থায় ঢাকা স্পষ্ট করে জানিয়েছে, পলাতক শেখ হাসিনা ও অন্যান্য অপরাধীদের প্রত্যর্পণের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে ভারতকে। একইসাথে দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও দণ্ডপ্রাপ্ত আসামিদের বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রতিনিধি জানান, এই গুরুত্বপূর্ণ ইস্যুতে তারা এখন ভারতের উত্তরের অপেক্ষায় রয়েছেন। তিনি আরও জানান, প্রতিবেশী রাষ্ট্রসহ বিশ্বের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বর্তমান সরকার সবসময় ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকেই সর্বোচ্চ গুরুত্ব দেবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...