ঢাকার সবুজের সংকট, সমাধানে ছাদ বাগানের ওপর গুরুত্ব

প্রাইম বার্তা অনলাইন
১০ আগস্ট ২০২৬ ২:০৬ এএম
ঢাকার সবুজের সংকট, সমাধানে ছাদ বাগানের ওপর গুরুত্ব

রাজধানী ঢাকার বাসযোগ্য পরিবেশ ফিরিয়ে আনতে ভবনের ছাদকে সবুজে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেছেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। তিনি বলেন, বিশ্ব মানদণ্ড অনুযায়ী কোনো শহরে কমপক্ষে ২০ শতাংশ সবুজ থাকা প্রয়োজন, কিন্তু ঢাকায় তা মাত্র ১০ দশমিক ৫ শতাংশ। সীমিত জায়গার কারণে মাটির পরিবর্তে ছাদগুলোই এখন সবুজের শেষ আশ্রয়।

রোববার (৯ আগস্ট) আগারগাঁওয়ের বন ভবনে জাতীয় বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এ সময় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম এবং বাংলাদেশ জলবায়ু ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

প্রধান বন সংরক্ষক জানান, দুই বছর আগের এক জরিপে দেখা গেছে, উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন মিলিয়ে ঢাকার অধিকাংশ এলাকায় সবুজের অভাব। তিনি বলেন, ঢাকার ভবনের ছাদের মোট আয়তন অনেক জেলার আয়তনের চেয়েও বড়। এই বিশাল ছাদগুলো যদি সবুজ করা সম্ভব হয়, তবে শহরের তাপমাত্রা কমবে এবং মানুষ স্বচ্ছন্দে নিঃশ্বাস নিতে পারবে। বৃক্ষমেলার উপযোগিতা তুলে ধরে তিনি বলেন, এক ছাদের নিচেই মানুষ বিভিন্ন প্রজাতির চারা সংগ্রহ করতে পারছেন, যা সবুজায়নের প্রতি মানুষের আগ্রহ বাড়াবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...