ঢাকায় বসছে বিশ্বনেতাদের সমাবেশ, ৩ অক্টোবর শুরু বে অব বেঙ্গল

প্রাইম বার্তা অনলাইন
০৯ আগস্ট ২০২৬ ১০:৫৮ পিএম
ঢাকায় বসছে বিশ্বনেতাদের সমাবেশ, ৩ অক্টোবর শুরু বে অব বেঙ্গল

ভূরাজনীতি, প্রযুক্তি এবং সুশাসন নিয়ে আলোচনার জন্য আগামী ৩ অক্টোবর থেকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এই সম্মেলনে বিশ্বের প্রায় একশোটিরও বেশি দেশ থেকে অন্তত দুই শতাধিক বক্তা অংশ নিতে যাচ্ছেন।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো ‘ভাঙন, নতুন দিগন্ত ও আগামী দিনের বিশ্ব’। পুনর্লিখিত এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি এবং আস্থার নতুন পথচলা নিয়েই এর মূল ভাবনা খোঁজা হবে। এতে বর্তমান ও সাবেক সরকারপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, শিল্প ও ব্যবসায়ী নেতাদের পাশাপাশি তরুণ নেতৃত্বরাও উপস্থিত থাকবেন।

এই সংলাপে বঙ্গোপসাগর, ইন্দো-প্যাসিফিক অঞ্চল এবং পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিশ্ব রাজনীতিতে ক্ষমতার বদল, প্রযুক্তির অগ্রগতি, জলবায়ু পরিবর্তন ও অর্থনীতির নতুন বিন্যাস এখানকার মূল আলোচ্য বিষয়। সম্মেলনে অংশগ্রহণকারী, বক্তা ও গণমাধ্যমকর্মীদের জন্য আলাদা নিবন্ধন প্রক্রিয়া রাখা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...