পরকীয়ার জেরে সাভারে নারী হত্যা, ভারত সীমান্তে ধরা পড়লেন মাসুম
সাভারের বড়দেশী এলাকায় শারমিন আক্তার (৩৯) নামের এক নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় জড়িত মূল আসামি মো. মাসুম ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। কুড়িগ্রামের সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় তাকে আটক করা হয় এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।
মঙ্গলবার পিবিআই ঢাকা জেলার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এম.এন. মোর্শেদ জানান, আসামি একজন লাইনম্যান হিসেবে কাজ করতেন এবং দীর্ঘদিন ধরে নিহতের সাথে তার পরকীয়া সম্পর্ক ছিল। গত ২ জুলাই মোবাইলে বাকবিতণ্ডার একপর্যায়ে মাসুম শারমিনের বাসায় গিয়ে তাকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।
তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ জুলাই তাকে কুড়িগ্রাম থেকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে সিগারেটের খোসা ও শারীরিক সম্পর্কের আলামত উদ্ধার করেছে ফরেনসিক টিম। পিবিআই ৮ জুলাই মামলার তদন্তভার গ্রহণ করে দ্রুত এই সাফল্য অর্জন করে।
সম্পর্কিত খবর
খালের পাড়ে ব্যাগ টানতেই ভয়ংকর দৃশ্য, ঢাকার আদাবরে নারীর ৪…
চট্টগ্রামে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৭, উদ্ধার হাজারো ইয়াবা
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অবসানে জিরো টলারেন্স: ডিএমপি কমিশনার
লালবাগের ভাড়া বাসায় আইনজীবীর অর্ধগলিত মরদেহ, স্ট্রোকে মৃত্যুর আশঙ্কা
২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে সব বিভাগকে তাগিদ রেলওয়ের
সাশ্রয়ের নির্দেশনায় চিড় ধরেনি: জুলাইয়ে জ্বালানি খরচ বেড়েছে সোয়া লাখ…

আরও পড়ুন

পরকীয়ার জেরে সাভারে নারী হত্যা, ভারত সীমান্তে ধরা পড়লেন মাসুম
সাভারের বড়দেশী এলাকায় শারমিন আক্তার (৩৯) নামের এক নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় জড়িত মূল আসামি মো. মাসুম ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। কুড়িগ্রামের সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় তাকে আটক করা হয় এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।
মঙ্গলবার পিবিআই ঢাকা জেলার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এম.এন. মোর্শেদ জানান, আসামি একজন লাইনম্যান হিসেবে কাজ করতেন এবং দীর্ঘদিন ধরে নিহতের সাথে তার পরকীয়া সম্পর্ক ছিল। গত ২ জুলাই মোবাইলে বাকবিতণ্ডার একপর্যায়ে মাসুম শারমিনের বাসায় গিয়ে তাকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।
তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ জুলাই তাকে কুড়িগ্রাম থেকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে সিগারেটের খোসা ও শারীরিক সম্পর্কের আলামত উদ্ধার করেছে ফরেনসিক টিম। পিবিআই ৮ জুলাই মামলার তদন্তভার গ্রহণ করে দ্রুত এই সাফল্য অর্জন করে।
সম্পর্কিত খবর
খালের পাড়ে ব্যাগ টানতেই ভয়ংকর দৃশ্য, ঢাকার আদাবরে…
চট্টগ্রামে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৭, উদ্ধার…
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অবসানে জিরো টলারেন্স: ডিএমপি কমিশনার
লালবাগের ভাড়া বাসায় আইনজীবীর অর্ধগলিত মরদেহ, স্ট্রোকে মৃত্যুর…
২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে সব বিভাগকে তাগিদ…
সাশ্রয়ের নির্দেশনায় চিড় ধরেনি: জুলাইয়ে জ্বালানি খরচ বেড়েছে…