দক্ষিণ কেরানীগঞ্জে পাসপোর্ট অফিসে র্যাবের অভিযান, ৭ দালাল আটক
পাসপোর্ট প্রতারণা রোধে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে র্যাব-১০। এ সময় দালাল চক্রের সাথে জড়িত সাত সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপসচিব কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এবং র্যাব-১০ এর সদর কোম্পানির সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হলেন— হানিফ (৪০), উসমান ফারুক মাহিম (২১), মো. রাতুল (২৪), সব্বির (২৫), মোরাদ (২৪), আবুল হাসান (৩৮) এবং মো. আরমান (৪৫)।
অভিযান শেষে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আসামিদের শাস্তি প্রদান করেন। হানিফ, উসমান ফারুক মাহিম, মো. রাতুল ও সব্বির— এই চারজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মোরাদ ও আবুল হাসানকে ১৫ দিন এবং মো. আরমানকে ১০ দিনের কারাদণ্ড দেন আদালত। র্যাব সূত্র জানিয়েছে, জনস্বার্থে এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
শতবর্ষ পেরিয়েও বলধা গার্ডেনে জীবন্ত রবীন্দ্রনাথের ‘ক্যামেলিয়া’-র স্মৃতি
শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় সাবান…
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/প্রশাসক ও সদস্যদের সাথে প্রতিমন্ত্রী নুরুল হক নূরের…
চাঁদা দাবিতে অস্বীকৃতির জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-লুট
চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, দাবি পাটওয়ারীর
লিখিত পরীক্ষা দিয়েছিল অন্যজন, ভাইভায় এসে ধরা পড়ল যুবক

আরও পড়ুন

দক্ষিণ কেরানীগঞ্জে পাসপোর্ট অফিসে র্যাবের অভিযান, ৭ দালাল আটক
পাসপোর্ট প্রতারণা রোধে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে র্যাব-১০। এ সময় দালাল চক্রের সাথে জড়িত সাত সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপসচিব কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এবং র্যাব-১০ এর সদর কোম্পানির সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হলেন— হানিফ (৪০), উসমান ফারুক মাহিম (২১), মো. রাতুল (২৪), সব্বির (২৫), মোরাদ (২৪), আবুল হাসান (৩৮) এবং মো. আরমান (৪৫)।
অভিযান শেষে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আসামিদের শাস্তি প্রদান করেন। হানিফ, উসমান ফারুক মাহিম, মো. রাতুল ও সব্বির— এই চারজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মোরাদ ও আবুল হাসানকে ১৫ দিন এবং মো. আরমানকে ১০ দিনের কারাদণ্ড দেন আদালত। র্যাব সূত্র জানিয়েছে, জনস্বার্থে এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
শতবর্ষ পেরিয়েও বলধা গার্ডেনে জীবন্ত রবীন্দ্রনাথের ‘ক্যামেলিয়া’-র স্মৃতি
শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৬ লাখ টাকার…
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/প্রশাসক ও সদস্যদের সাথে প্রতিমন্ত্রী নুরুল…
চাঁদা দাবিতে অস্বীকৃতির জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-লুট
চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, দাবি…
লিখিত পরীক্ষা দিয়েছিল অন্যজন, ভাইভায় এসে ধরা পড়ল…