জুলাই শহীদ দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর শ্রদ্ধা ও গণতন্ত্রের অঙ্গীকার
আগামীকাল জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। গতকাল বুধবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দেশের সর্বক্ষেত্রে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে ২০২৪ সালের ১৬ জুলাইয়ের ভয়াল স্মৃতিচারণ করেন। ওই দিন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এবং চট্টগ্রামের কলেজছাত্র মোহাম্মদ ওয়াসিম আকরামসহ অন্তত ছয়জন শহীদ হয়েছিলেন। তিনি আবু সাঈদের সাহসী মুখোশিকা উল্লেখ করে বলেন, বুক উন্মুক্ত রেখে পুলিশের সামনে দাঁড়ানোর সেই দৃশ্য জনগণের মনে রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল।
তিনি বলেন, কোটা সংস্কারের দাবি থেকে শুরু হওয়া আন্দোলনটি পরবর্তীতে ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে রূপ নেয়। দেড় দশক ধরে চলা দুর্নীতি, গুম-খুন এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে এই গণঅভ্যুত্থান স্বৈরাচারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছিল। গণঅভ্যুত্থানের দুই বছর পর বর্তমান সরকার শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় বদ্ধপরিকর বলে জানান তিনি।
সম্পর্কিত খবর
মানবিকতা ও দায়িত্বশীলতায় ইউএনওদের কাজ করতে বললেন প্রধানমন্ত্রী
বিশ্বখ্যাত গুগল-মেটা-টিকটক দেশে বিনিয়োগে আগ্রহী: আইসিটি মন্ত্রী
প্রযুক্তিনির্ভর উন্নয়নে তরুণদের নেতৃত্বই সফলতার চাবিকাঠি
চট্টগ্রামের সড়ক উন্নয়নে মেয়র শাহাদাতের বিশেষ নজর ও নির্দেশনা
রোববার কক্সবাজার ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ব্যক্তিগত স্বার্থ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করুন: গণপূর্তমন্ত্রী

আরও পড়ুন

জুলাই শহীদ দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর শ্রদ্ধা ও গণতন্ত্রের অঙ্গীকার
আগামীকাল জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। গতকাল বুধবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দেশের সর্বক্ষেত্রে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে ২০২৪ সালের ১৬ জুলাইয়ের ভয়াল স্মৃতিচারণ করেন। ওই দিন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এবং চট্টগ্রামের কলেজছাত্র মোহাম্মদ ওয়াসিম আকরামসহ অন্তত ছয়জন শহীদ হয়েছিলেন। তিনি আবু সাঈদের সাহসী মুখোশিকা উল্লেখ করে বলেন, বুক উন্মুক্ত রেখে পুলিশের সামনে দাঁড়ানোর সেই দৃশ্য জনগণের মনে রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল।
তিনি বলেন, কোটা সংস্কারের দাবি থেকে শুরু হওয়া আন্দোলনটি পরবর্তীতে ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে রূপ নেয়। দেড় দশক ধরে চলা দুর্নীতি, গুম-খুন এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে এই গণঅভ্যুত্থান স্বৈরাচারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছিল। গণঅভ্যুত্থানের দুই বছর পর বর্তমান সরকার শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় বদ্ধপরিকর বলে জানান তিনি।
সম্পর্কিত খবর
মানবিকতা ও দায়িত্বশীলতায় ইউএনওদের কাজ করতে বললেন প্রধানমন্ত্রী
বিশ্বখ্যাত গুগল-মেটা-টিকটক দেশে বিনিয়োগে আগ্রহী: আইসিটি মন্ত্রী
প্রযুক্তিনির্ভর উন্নয়নে তরুণদের নেতৃত্বই সফলতার চাবিকাঠি
চট্টগ্রামের সড়ক উন্নয়নে মেয়র শাহাদাতের বিশেষ নজর ও…
রোববার কক্সবাজার ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক…