বন্যার পানি নামলেও কমেনি দুর্ভোগ, ঘরহারা মানুষের সামনে টিকে থাকার লড়াই

প্রাইম বার্তা অনলাইন
১৬ জুলাই ২০২৬ ২:০২ এএম
বন্যার পানি নামলেও কমেনি দুর্ভোগ, ঘরহারা মানুষের সামনে টিকে থাকার লড়াই

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের ধাক্কায় চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার পানি নামতে শুরু করেছে। তবে আশ্রয়কেন্দ্র ছেড়ে ঘরে ফেরা মানুষের জন্য দুর্দিন কাটিয়েছে বসতবাড়ি ধসে পড়া ও কাদায় পরিণত হওয়া ঘরগুলো। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৫৯টি উপজেলার ৬ লাখ ৯ হাজার ৪১১ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বন্যায় প্রাণ হারিয়েছেন ৫৭ জন।

চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, যেখানে বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশ উপজেলায় প্রায় ৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। জেলায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০০ কোটি টাকা। কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় ১৪ হাজার ৩০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এছাড়া ১০ হাজার মাছের ঘের ও চিংড়ি খামার ক্ষতিগ্রস্ত হওয়ায় মৎস্য খাতে প্রায় ৩৯ কোটি টাকার আর্থিক লোকসান হয়েছে।

পানি কমলেও বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও ওষুধের সংকটে মানবেতর জীবন কাটাচ্ছেন লাখো মানুষ। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়ায় ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ত্রাণ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এখন বাসস্থান, জীবিকা ও স্বাভাবিক জীবন ফিরিয়ে আনাই বন্যাকবলিতদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...