রোববার সকালের বৃষ্টিতে বাসের অপেক্ষায় সীমাহীন দুর্ভোগ নগরবাসীর
সপ্তাহের প্রথম কর্মদিবসেই রাজধানীতে নেমে এসেছে ভারী বৃষ্টির দুর্যোগ। রোববার (১২ জুলাই) সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাতের কারণে শ্যামলী ও কল্যাণপুরসহ নগরের বিভিন্ন এলাকায় চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ। গণপরিবহনের অপ্রতুলতার কারণে অনেককেই বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, সকাল সাড়ে ৮টা থেকেই সড়কে যাত্রীদের উপস্থিতি বাড়তে থাকে। বৃষ্টি থেকে বাঁচতে অনেকে ছাতা বা রেইনকোট ব্যবহার করলেও দোকানের ছাউনির নিচে আশ্রয় নিতে দেখা যায় বহু মানুষকে। বাসের অপেক্ষায় সময় কাটাতে হচ্ছে তাদের। এই দুর্ভোগের বিষয়ে শ্যামলী বাস স্টপেজ থেকে খিলক্ষেত যাওয়ার উদ্দেশ্যে অপেক্ষমান একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী মো. কাজল বলেন, অফিসের সময় হয়ে যাচ্ছে কিন্তু বাস পাওয়া যাচ্ছে না। সাধারণত ২০ টাকার রিকশা ভাড়া আজ বৃষ্টির কারণে দ্বিগুণ হয়ে গেছে।
এমন পরিস্থিতিতে সড়কে গণপরিবহনের সংখ্যা কম থাকায় রিকশা ও সিএনজি চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। অনেকেই সময়ের তাগিদে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে বাধ্য হচ্ছেন।
সম্পর্কিত খবর
চকবাজারে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, বাধার মুখে ফায়ার সার্ভিস
সচিবালয়ে কড়াকড়ি: প্রবেশ, পার্কিং ও দর্শনার্থী পাসে নতুন ৯ নিয়ম
পার্টিতে কেন যান না নানা পাটেকর? রাগ নিয়ে বন্ধুকে যা…
দুর্গাপূজায় নৌপথে কঠোর নিয়ন্ত্রণ: রাতের স্পিডবোট বন্ধসহ ১৬ নির্দেশনা
পরিত্যক্ত জালে আটকা অজগরের মুক্তি, ফিরল হাজারীখীল অভয়ারণ্যের বুকে
সচিবালয়ে কঠোর নিয়ন্ত্রণ: দর্শনার্থী পাস সীমিত, দুপুর ১২টার আগে প্রবেশ…

আরও পড়ুন

রোববার সকালের বৃষ্টিতে বাসের অপেক্ষায় সীমাহীন দুর্ভোগ নগরবাসীর
সপ্তাহের প্রথম কর্মদিবসেই রাজধানীতে নেমে এসেছে ভারী বৃষ্টির দুর্যোগ। রোববার (১২ জুলাই) সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাতের কারণে শ্যামলী ও কল্যাণপুরসহ নগরের বিভিন্ন এলাকায় চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ। গণপরিবহনের অপ্রতুলতার কারণে অনেককেই বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, সকাল সাড়ে ৮টা থেকেই সড়কে যাত্রীদের উপস্থিতি বাড়তে থাকে। বৃষ্টি থেকে বাঁচতে অনেকে ছাতা বা রেইনকোট ব্যবহার করলেও দোকানের ছাউনির নিচে আশ্রয় নিতে দেখা যায় বহু মানুষকে। বাসের অপেক্ষায় সময় কাটাতে হচ্ছে তাদের। এই দুর্ভোগের বিষয়ে শ্যামলী বাস স্টপেজ থেকে খিলক্ষেত যাওয়ার উদ্দেশ্যে অপেক্ষমান একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী মো. কাজল বলেন, অফিসের সময় হয়ে যাচ্ছে কিন্তু বাস পাওয়া যাচ্ছে না। সাধারণত ২০ টাকার রিকশা ভাড়া আজ বৃষ্টির কারণে দ্বিগুণ হয়ে গেছে।
এমন পরিস্থিতিতে সড়কে গণপরিবহনের সংখ্যা কম থাকায় রিকশা ও সিএনজি চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। অনেকেই সময়ের তাগিদে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে বাধ্য হচ্ছেন।
সম্পর্কিত খবর
চকবাজারে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, বাধার মুখে…
সচিবালয়ে কড়াকড়ি: প্রবেশ, পার্কিং ও দর্শনার্থী পাসে নতুন…
পার্টিতে কেন যান না নানা পাটেকর? রাগ নিয়ে…
দুর্গাপূজায় নৌপথে কঠোর নিয়ন্ত্রণ: রাতের স্পিডবোট বন্ধসহ ১৬…
পরিত্যক্ত জালে আটকা অজগরের মুক্তি, ফিরল হাজারীখীল অভয়ারণ্যের…
সচিবালয়ে কঠোর নিয়ন্ত্রণ: দর্শনার্থী পাস সীমিত, দুপুর ১২টার…