নিম্নচাপের প্রভাবে ঢাকাজুড়ে টানা বৃষ্টি, নগরজীবনে অচলাবস্থা
আষাঢ়ের শেষে প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানীর নিত্যজীবন। শুক্রবার (১০ জুলাই) ভোর থেকেই ঢাকায় শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকার সড়ক ও অলিগলিগুলো হাঁটু পর্যন্ত পানিতে তলিয়ে যায়। সাপ্তাহিক ছুটির দিনেও জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছে।
সমুদ্র সৃষ্ট নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে রাজধানীতে সকাল থেকেই বাসের সংখ্যা ছিল কম। ফলে বাংলামোটর ও কারওয়ান বাজারসহ বিভিন্ন স্থানে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যাত্রীদের। অনেকে রেইনকোট বা ছাতা ব্যবহার করলেও গুরুত্বপূর্ণ কাজে বের হওয়া মানুষকে পুরোপুরি ভিজতে দেখা যায়। রিকশা ভাড়াও বেড়েছে অনেক গুণ।
আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি ভারতের মধ্যপ্রদেশের দিকে সরে গেলেও এর প্রভাবে আগামীকাল শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরই মধ্যে টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলের নদ-নদীর পানি বেড়েছে এবং চট্টগ্রামসহ পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনায় হতাহতের খবর পাওয়া গেছে, যা বন্যা আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।
সম্পর্কিত খবর
চকবাজারে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, বাধার মুখে ফায়ার সার্ভিস
সচিবালয়ে কড়াকড়ি: প্রবেশ, পার্কিং ও দর্শনার্থী পাসে নতুন ৯ নিয়ম
পার্টিতে কেন যান না নানা পাটেকর? রাগ নিয়ে বন্ধুকে যা…
দুর্গাপূজায় নৌপথে কঠোর নিয়ন্ত্রণ: রাতের স্পিডবোট বন্ধসহ ১৬ নির্দেশনা
পরিত্যক্ত জালে আটকা অজগরের মুক্তি, ফিরল হাজারীখীল অভয়ারণ্যের বুকে
সচিবালয়ে কঠোর নিয়ন্ত্রণ: দর্শনার্থী পাস সীমিত, দুপুর ১২টার আগে প্রবেশ…

আরও পড়ুন

নিম্নচাপের প্রভাবে ঢাকাজুড়ে টানা বৃষ্টি, নগরজীবনে অচলাবস্থা
আষাঢ়ের শেষে প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানীর নিত্যজীবন। শুক্রবার (১০ জুলাই) ভোর থেকেই ঢাকায় শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকার সড়ক ও অলিগলিগুলো হাঁটু পর্যন্ত পানিতে তলিয়ে যায়। সাপ্তাহিক ছুটির দিনেও জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছে।
সমুদ্র সৃষ্ট নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে রাজধানীতে সকাল থেকেই বাসের সংখ্যা ছিল কম। ফলে বাংলামোটর ও কারওয়ান বাজারসহ বিভিন্ন স্থানে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যাত্রীদের। অনেকে রেইনকোট বা ছাতা ব্যবহার করলেও গুরুত্বপূর্ণ কাজে বের হওয়া মানুষকে পুরোপুরি ভিজতে দেখা যায়। রিকশা ভাড়াও বেড়েছে অনেক গুণ।
আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি ভারতের মধ্যপ্রদেশের দিকে সরে গেলেও এর প্রভাবে আগামীকাল শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরই মধ্যে টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলের নদ-নদীর পানি বেড়েছে এবং চট্টগ্রামসহ পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনায় হতাহতের খবর পাওয়া গেছে, যা বন্যা আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।
সম্পর্কিত খবর
চকবাজারে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, বাধার মুখে…
সচিবালয়ে কড়াকড়ি: প্রবেশ, পার্কিং ও দর্শনার্থী পাসে নতুন…
পার্টিতে কেন যান না নানা পাটেকর? রাগ নিয়ে…
দুর্গাপূজায় নৌপথে কঠোর নিয়ন্ত্রণ: রাতের স্পিডবোট বন্ধসহ ১৬…
পরিত্যক্ত জালে আটকা অজগরের মুক্তি, ফিরল হাজারীখীল অভয়ারণ্যের…
সচিবালয়ে কঠোর নিয়ন্ত্রণ: দর্শনার্থী পাস সীমিত, দুপুর ১২টার…