মিরপুরে সরকারি কোয়ার্টারে অগ্নিকাণ্ড, লড়ছে ৬ ইউনিট
রাজধানীর মিরপুর-৬ নম্বর এলাকায় অবস্থিত সরকারি কর্মকর্তাদের আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) রাতে এই আগুন লাগে এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, সন্ধ্যা ৮টা ২ মিনিটে মিরপুর সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন লাগার খবর তারা পান। এরপর অল্প সময়ের মধ্যেই রাত ৮টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। বর্তমানে সেখানে ৬টি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের বেজমেন্ট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে এবং কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার এক ঘণ্টা পার হলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সম্পর্কিত খবর
চকবাজারে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, বাধার মুখে ফায়ার সার্ভিস
সচিবালয়ে কড়াকড়ি: প্রবেশ, পার্কিং ও দর্শনার্থী পাসে নতুন ৯ নিয়ম
পার্টিতে কেন যান না নানা পাটেকর? রাগ নিয়ে বন্ধুকে যা…
দুর্গাপূজায় নৌপথে কঠোর নিয়ন্ত্রণ: রাতের স্পিডবোট বন্ধসহ ১৬ নির্দেশনা
পরিত্যক্ত জালে আটকা অজগরের মুক্তি, ফিরল হাজারীখীল অভয়ারণ্যের বুকে
সচিবালয়ে কঠোর নিয়ন্ত্রণ: দর্শনার্থী পাস সীমিত, দুপুর ১২টার আগে প্রবেশ…

আরও পড়ুন

মিরপুরে সরকারি কোয়ার্টারে অগ্নিকাণ্ড, লড়ছে ৬ ইউনিট
রাজধানীর মিরপুর-৬ নম্বর এলাকায় অবস্থিত সরকারি কর্মকর্তাদের আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) রাতে এই আগুন লাগে এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, সন্ধ্যা ৮টা ২ মিনিটে মিরপুর সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন লাগার খবর তারা পান। এরপর অল্প সময়ের মধ্যেই রাত ৮টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। বর্তমানে সেখানে ৬টি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের বেজমেন্ট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে এবং কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার এক ঘণ্টা পার হলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সম্পর্কিত খবর
চকবাজারে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, বাধার মুখে…
সচিবালয়ে কড়াকড়ি: প্রবেশ, পার্কিং ও দর্শনার্থী পাসে নতুন…
পার্টিতে কেন যান না নানা পাটেকর? রাগ নিয়ে…
দুর্গাপূজায় নৌপথে কঠোর নিয়ন্ত্রণ: রাতের স্পিডবোট বন্ধসহ ১৬…
পরিত্যক্ত জালে আটকা অজগরের মুক্তি, ফিরল হাজারীখীল অভয়ারণ্যের…
সচিবালয়ে কঠোর নিয়ন্ত্রণ: দর্শনার্থী পাস সীমিত, দুপুর ১২টার…