যৌতুকের জেরে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ, অভিযুক্ত স্বামী পলাতক
রাজধানীর মিরপুরে যৌতুকের দাবি পূরণ না করায় স্বামী কর্তৃক শরীরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিফা বেগম (১৯)। রোববার (৫ জুলাই) বিকেল ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সোহেল পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক হারুনুর রশিদ জানান, শিফার শরীরের ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। নিহতের বাবা জাহাঙ্গীর আলম জানান, প্রায় আট মাস আগে পোশাককর্মী সোহেলের সঙ্গে তার মেয়ের বিয়ে হলেও যৌতুকের জন্য তাকে নির্যাতন করা হতো।
পারিবারিক সূত্রে আরও জানা যায়, গত ২৪ জুন রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-২ এলাকার বাসায় সোহেল শিফার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিফা তার বাবাকে জানিয়েছিলেন, যৌতুক না পেয়ে স্বামীই এ ঘটনা ঘটিয়েছেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পর্কিত খবর
চকবাজারে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, বাধার মুখে ফায়ার সার্ভিস
সচিবালয়ে কড়াকড়ি: প্রবেশ, পার্কিং ও দর্শনার্থী পাসে নতুন ৯ নিয়ম
পার্টিতে কেন যান না নানা পাটেকর? রাগ নিয়ে বন্ধুকে যা…
দুর্গাপূজায় নৌপথে কঠোর নিয়ন্ত্রণ: রাতের স্পিডবোট বন্ধসহ ১৬ নির্দেশনা
পরিত্যক্ত জালে আটকা অজগরের মুক্তি, ফিরল হাজারীখীল অভয়ারণ্যের বুকে
সচিবালয়ে কঠোর নিয়ন্ত্রণ: দর্শনার্থী পাস সীমিত, দুপুর ১২টার আগে প্রবেশ…

আরও পড়ুন

যৌতুকের জেরে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ, অভিযুক্ত স্বামী পলাতক
রাজধানীর মিরপুরে যৌতুকের দাবি পূরণ না করায় স্বামী কর্তৃক শরীরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিফা বেগম (১৯)। রোববার (৫ জুলাই) বিকেল ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সোহেল পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক হারুনুর রশিদ জানান, শিফার শরীরের ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। নিহতের বাবা জাহাঙ্গীর আলম জানান, প্রায় আট মাস আগে পোশাককর্মী সোহেলের সঙ্গে তার মেয়ের বিয়ে হলেও যৌতুকের জন্য তাকে নির্যাতন করা হতো।
পারিবারিক সূত্রে আরও জানা যায়, গত ২৪ জুন রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-২ এলাকার বাসায় সোহেল শিফার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিফা তার বাবাকে জানিয়েছিলেন, যৌতুক না পেয়ে স্বামীই এ ঘটনা ঘটিয়েছেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পর্কিত খবর
চকবাজারে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, বাধার মুখে…
সচিবালয়ে কড়াকড়ি: প্রবেশ, পার্কিং ও দর্শনার্থী পাসে নতুন…
পার্টিতে কেন যান না নানা পাটেকর? রাগ নিয়ে…
দুর্গাপূজায় নৌপথে কঠোর নিয়ন্ত্রণ: রাতের স্পিডবোট বন্ধসহ ১৬…
পরিত্যক্ত জালে আটকা অজগরের মুক্তি, ফিরল হাজারীখীল অভয়ারণ্যের…
সচিবালয়ে কঠোর নিয়ন্ত্রণ: দর্শনার্থী পাস সীমিত, দুপুর ১২টার…