জুলাইতে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপের ঝুঁকি, বন্যার আশঙ্কা
চলতি জুলাই মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে একটি লঘুচাপ মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে বলে বুধবার জানানো হয়েছে। এছাড়া এ মাসে দেশের বিভিন্ন স্থানে ৮ থেকে ৯ দিন বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়।
দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও স্বাভাবিকের চেয়ে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে। এ সময়ে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ১ থেকে ২টি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যার তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
মৌসুমি বৃষ্টিপাতের কারণে দেশের প্রধান নদ-নদীগুলোর পানিসমতল বাড়তে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
সম্পর্কিত খবর
মধ্যপ্রাচ্য উত্তেজনায় সৌদিপ্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কবার্তা
রিয়াদ বিমানবন্দর বন্ধ: ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত
নাহিদ দম্পতির নামে কোটি টাকার অসংগত সম্পদ, বিবরণী চাইবে দুদক
মঙ্গলবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস, প্রতিপাদ্য ‘ঘর থেকেই শুরু করি’
নারায়ণগঞ্জে রিভলবার-হিরোইনসহ ‘কোবরা গ্রুপ’ সরদার সোহেল গ্রেফতার
তাইম হত্যা: হত্যাকাণ্ড জেনেও বাধা দেননি ‘মরে একটা’ বলা ইকবাল

আরও পড়ুন

জুলাইতে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপের ঝুঁকি, বন্যার আশঙ্কা
চলতি জুলাই মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে একটি লঘুচাপ মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে বলে বুধবার জানানো হয়েছে। এছাড়া এ মাসে দেশের বিভিন্ন স্থানে ৮ থেকে ৯ দিন বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়।
দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও স্বাভাবিকের চেয়ে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে। এ সময়ে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ১ থেকে ২টি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যার তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
মৌসুমি বৃষ্টিপাতের কারণে দেশের প্রধান নদ-নদীগুলোর পানিসমতল বাড়তে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
সম্পর্কিত খবর
মধ্যপ্রাচ্য উত্তেজনায় সৌদিপ্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কবার্তা
রিয়াদ বিমানবন্দর বন্ধ: ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব…
নাহিদ দম্পতির নামে কোটি টাকার অসংগত সম্পদ, বিবরণী…
মঙ্গলবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস, প্রতিপাদ্য ‘ঘর থেকেই…
নারায়ণগঞ্জে রিভলবার-হিরোইনসহ ‘কোবরা গ্রুপ’ সরদার সোহেল গ্রেফতার
তাইম হত্যা: হত্যাকাণ্ড জেনেও বাধা দেননি ‘মরে একটা’…